নারায়ণগঞ্জের রূপগঞ্জে উপজেলার পূর্বাচল থেকে আব্দুল্লাহ্ আল মামুনের (৩৫) নামের মরা দেহ মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার ২৩ শে আগস্ট দুপুর ১২ টার দিকে উপজেলার পূর্বাচল উপশহরের ২০ নম্বর সেক্টরের একটি পরিত্যক্ত জায়গা থেকে এই মরদেহ উদ্ধার করা হয়।
জানা গেছে নিহত আব্দুল্লাহ আল মামুন রাজধানীর দক্ষিণখান থানার কাওলা এলাকায় একটি বাড়িতে স্ত্রীকে নিয়ে বসবাস করতেন। তিনি নর্দান ইউনিভার্সিটির ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের শিক্ষক ছিলেন।
নিহত ব্যাক্তি ফেনীর সদর থানাধীন ফগদী এলাকার আবুল কালামের ছেলে। নিহতের পরিবার জানান, নর্দান ইউনিভার্সিটির শিক্ষক আবদুল্লাহ আল মামুন গত মঙ্গলবার সকালে ভার্সিটিতে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়। দুপুর ২ টার দিকে সর্বশেষ স্ত্রী মোর্শেদা আক্তারের সাথে মোবাইল ফোনে কথা হয় তার। এরপর থেকে তার ব্যবহারিত মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়। খোঁজাখু্ঁজির পর না পেয়ে রাতে নোমান বাদি হয়ে দক্ষিণখান থানায় একটি সাধারন ডায়েরি করেন।
পরে বুধবার পূর্বাচলে উদ্ধার হওয়া লাশ দেখে তার পরিচয় শনাক্ত করেন পরিবারের লোকজন।
পুলিশ জানান, বুধবার দুপুর ১২ টার দিকে পূর্বাচল উপশহরের ২০ নম্বর সেক্টর এলাকায় একটি সড়কের পাশে ঝোপের ভেতরে এক যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে মর্গের পাঠান।
এ বিষয়ে সহকারী পুলিশ সুপার আবির হোসেন বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।