রংপুরে শতাধিক প্রতিবন্ধী শিশুদের নিয়ে নিজের জন্মদিন পালন করেছেন জেলা ছাত্রলীগের সভাপতি এস এম সাব্বির আহমেদ।
বুধবার (২৩ আগস্ট)সকাল থেকে বিকেল পর্যন্ত বিনোদন কেন্দ্র ভিন্নজগতে প্রতিবন্ধীদের সঙ্গে নানা আয়োজনে নিজের জন্মদিন পালন করেন তিনি। বিভিন্ন রাইডে প্রতিবন্ধী শিশুদের উঠানো,উন্নত খাবার বিতরণ এবং প্রতিবন্ধীদের মাঝে বঙ্গবন্ধু,মুক্তিযুদ্ধ সম্পর্কিত বই বিতরণ করেন এই ছাত্রলীগ নেতা।
এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সদস্য জিন্নাত হোসেন লাভলু, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানিম আহসান চপল, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি পোমেল বড়ুয়া, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হালিমুল হক সহ জেলা ও উপজেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ।
রংপুর জেলা ছাত্রলীগের সভাপতি এস এম সাব্বির আহমেদ বলেন, আমি প্রতি বছর আমার জন্মদিন সমাজের সুবিধা বঞ্চিত শিশুদের সঙ্গে পালন করার চেষ্টা করে থাকি।তাদের সঙ্গে এক বেলা খেতে পেয়ে এবং সময় কাটাতে পেরে অনেক বেশি আনন্দ পাই।
উল্লেখ্য, ১৯৯৫ সালের এই দিনে সদর উপজেলার মমিনপুর এলাকায় জন্মগ্রহণ করেন এস এম সাব্বির আহমেদ । কলেজ জীবন থেকে ছাত্র রাজনীতির সঙ্গে যুক্ত হন তিনি।এরপর পর্যায়ক্রমে ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি, জেলা ছাত্রলীগের সাহিত্য বিষয়ক সম্পাদক, সাংগঠনিক সম্পাদক এবং গত বছরের জুন মাসে তিনি ছাত্রলীগের রংপুর জেলা শাখার সভাপতি নির্বাচিত হন।