1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে পাঁচ বিষয়ে জোর, ২০২৮ সালে নতুন শিক্ষাক্রম চালুর পরিকল্পনা ইশরাক হোসেনের পদত্যাগপত্র গ্রহণ করলেন রাষ্ট্রপতি, জারি প্রজ্ঞাপন দুর্গাপূজার মণ্ডপে তারেক রহমান, শুভেচ্ছা বিনিময় রংপুরে ডেঙ্গুর ভয়াবহতা বাড়ছেই, একদিনে ৫ মৃত্যু; হাসপাতালে ভর্তি ১,৩৬৬ জন নাটোরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১৪, আহত অন্তত ৩২ কম্বোডিয়ার স্ক্যাম সেন্টার থেকে পালিয়ে দেশে ফিরলেন ৩০ বাংলাদেশি ১৪ বছরের ভোগান্তির অবসানে বিআরটি প্রকল্প বাতিলের সিদ্ধান্ত, ২৮১১ কোটি টাকা ব্যয়ের পর নতুন পরিকল্পনা জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য বিনা প্রশিক্ষণ ফিতে এআই কোর্স, মিলবে সনদ এসএসসি পরীক্ষায় বৃত্তিপ্রাপ্তদের তালিকা প্রকাশ, মেধাবৃত্তিতে মাসে ৬০০ টাকা সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: রায়ের কপি চেয়েছে ঢাকা, পরবর্তী পদক্ষেপ নির্ধারণ হবে তথ্য পাওয়ার পর

ডিমলায় সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও”র মতবিনিময় সভা অনুষ্ঠিত 

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বুধবার, ২৩ আগস্ট, ২০২৩
  • ২৩০ জন দেখেছেন

মোঃ হাবিবুল হাসান হাবিব, ডিমলা (নীলফামারী) প্রতিনিধি-

নীলফামারীর ডিমলায় বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, সকল বিভাগীয় কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং স্থানীয় সাংবাদিকদের সাথে পরিচিতি ও মতবিনিময় সভা করেছেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নুর-ই-আলম সিদ্দিকী। বুধবার (২৩শে আগস্ট) দুপুরে উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তবিবুল ইসলামের সভাপতিত্বে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার, উপজেলা মুক্তিযোদ্ধার সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শামসুল হক, উপজেলা কৃষি কর্মকর্তা (কৃষিবিদ) সেকেন্দার আলী, ডিমলা থানার অফিসার ইনচার্জ লাইছুর রহমান, প্রাণিসম্পদ কর্মকর্তা মদন কুমার রায়, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রাশেদুজ্জামান, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নূর মোহাম্মদ, মৎস্য কর্মকর্তা শামীমা আক্তার, প্রেসক্লাব ডিমলার সভাপতি মো. সারোয়ার জাহান সোহাগ, সাধারণ সম্পাদক রুবেল মাসুদ পারভেজ, যুগ্ম সাধারন সম্পাদক মোঃ হাবিবুল হাসান হাবিব, সাংগঠনিক সম্পাদক মো. কামরুজ্জামান মৃধা, মো. রুহুল আমিন, প্রেসক্লাবের সভাপতি মাজহারুল ইসলাম লিটন প্রমুখ।

উপজেলা নির্বাহী অফিসার মো. নুর-ই- আলম সিদ্দিকী বলেন, যে কোনো সমস্যা তৎক্ষণাৎ সমাধানে আমি বিশ্বাসী। ডিমলা উপজেলায় আমি নতুন যোগদান করেছি। উপজেলার সার্বিক উন্নয়নে আমাকে অনেক চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে। তাই উপজেলার সার্বিক উন্নয়ন, অগ্রগতি ও অগ্রযাত্রায় সাংবাদিকদের ইতিবাচক সহযোগিতা কামনা করছি। সেই সাথে সকলের সহযোগিতা নিয়েই বঙ্গবন্ধুর কাঙ্খিত সোনার বাংলা গড়বো।

তিনি আরও বলেন, সাংবাদিকরা সমাজের দর্পন । তাই উপজেলার সার্বিক উন্নয়ন কর্মকাণ্ডে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন। সরকারি নিয়ম-নীতির মধ্যে আমি ডিমলা উপজেলায় ভালো কিছু করতে চাই। এ জন্য সকল সাংবাদিকের সহযোগিতা প্রয়োজন।

এর আগে তিনি বাগেরহাট জেলার শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। তিনি বিসিএস ৩৪ তম ব্যাচের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )