1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৮:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে পাঁচ বিষয়ে জোর, ২০২৮ সালে নতুন শিক্ষাক্রম চালুর পরিকল্পনা ইশরাক হোসেনের পদত্যাগপত্র গ্রহণ করলেন রাষ্ট্রপতি, জারি প্রজ্ঞাপন দুর্গাপূজার মণ্ডপে তারেক রহমান, শুভেচ্ছা বিনিময় রংপুরে ডেঙ্গুর ভয়াবহতা বাড়ছেই, একদিনে ৫ মৃত্যু; হাসপাতালে ভর্তি ১,৩৬৬ জন নাটোরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১৪, আহত অন্তত ৩২ কম্বোডিয়ার স্ক্যাম সেন্টার থেকে পালিয়ে দেশে ফিরলেন ৩০ বাংলাদেশি ১৪ বছরের ভোগান্তির অবসানে বিআরটি প্রকল্প বাতিলের সিদ্ধান্ত, ২৮১১ কোটি টাকা ব্যয়ের পর নতুন পরিকল্পনা জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য বিনা প্রশিক্ষণ ফিতে এআই কোর্স, মিলবে সনদ এসএসসি পরীক্ষায় বৃত্তিপ্রাপ্তদের তালিকা প্রকাশ, মেধাবৃত্তিতে মাসে ৬০০ টাকা সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: রায়ের কপি চেয়েছে ঢাকা, পরবর্তী পদক্ষেপ নির্ধারণ হবে তথ্য পাওয়ার পর

চুয়াডাঙ্গায় ৪৬ স্বর্ণের বারসহ এক পাচারকারী আটক

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: রবিবার, ২০ আগস্ট, ২০২৩
  • ১৬৬ জন দেখেছেন

চুয়াডাঙ্গায় ভারতে পাচারের সময় ৪ কেজি ৬০০ গ্রাম ওজনের ৪৬টি স্বর্ণের বারসহ এক পাচারকারীকে আটক করেছে বিজিবি।

রবিবার দুপুরে ভারত সীমান্তবর্তী নাস্তিপুর গ্রামের কাছে অভিযান চালিয়ে আরিফুল ইসলাম (৩০) নামে এক যুবককে আটক করে বিজিবি। পরে তার শরীর তল্লাশি করে স্বর্ণের বার জব্দ করা হয়। জব্দ করা স্বর্ণের মূল্য প্রায় চার কোটি টাকা বলে বিজিবি জানিয়েছে।

চুয়াডাঙ্গা-৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অতিরিক্ত পরিচালক মো. রকিবুল ইসলাম জানান, রবিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি-৬ ব্যাটালিয়নের একটি দল দামুড়হুদা উপজেলার নাস্তিপুর গ্রামের কাছে ওঁৎ পেতে ছিল। এ সময় সন্দেহভাজন এক ব্যক্তিকে সীমান্তের দিকে যেতে দেখে বিজিবি সদস্যরা তাকে আটক করে। আটক ব্যক্তি নাস্তিপুর গ্রামের মুনসুর আলী বিশ্বাসের ছেলে আরিফুল ইসলাম। তার শরীর তল্লাশি করে ৪৬টি স্বর্ণের বার জব্দ করে বিজিবি। আটক আরিফুলকে দর্শনা থানায় সোপর্দ করা হয়েছে। আইনগত অন্যান্য কাজ প্রক্রিয়াধীন রয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )