1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
বালাগঞ্জে আওয়ামী লীগ নেতার পরিবারের পাশে সাবেক ছাত্রনেতা আমিনুল ইসলাম মুরাদ আব্দুল কাইয়ূমকে গ্রেপ্তারের প্রতিবাদে আওয়ামী লীগ নেতাদের নিন্দা, নিঃশর্ত মুক্তির দাবি তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি

বিশ্বকাপ ও এশিয়া কাপে ভারতের সহ-অধিনায়ক কে হচ্ছেন?

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: রবিবার, ২০ আগস্ট, ২০২৩
  • ১৩২ জন দেখেছেন

মাত্র একটা ম্যাচেই কি বদলে গেল সব হিসাব। এতদিন ধরে রোহিত শর্মার সহকারী হিসেবে হার্দিক পান্ডিয়াকে ধরে নেওয়া হচ্ছিল। এখন শোনা যাচ্ছে আসন্ন এশিয়া কাপ ও বিশ্বকাপে ভারতের সহ-অধিনায়কের দায়িত্ব পেতে পারেন জশপ্রীত বুমরাহ।

আয়ারল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে বুমরাহের পারফরম্যান্স দেখে সেটাই মনে হচ্ছে। সাদা বলের ক্রিকেটে সহ-অধিনায়ক হওয়ার দাবিদার হার্দিক নন বুমরাহ, সেটা স্বীকার করেছেন এক বিসিসিআই’র কর্মকর্তা।

নাম প্রকাশে অনিচ্ছুক এক বোর্ড কর্মকর্তার বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যম জানায়, সহ-অধিনায়কত্বের ক্ষেত্রে অভিজ্ঞতা মাপকাঠি। সেদিক থেকে হার্দিকের থেকে বুমরাহের অভিজ্ঞতা অনেক বেশি। কারণ ২০২২ সালে তিনি ভারতীয় টেস্ট ক্রিকেট দলকে নেতৃত্ব দিয়েছিলেন। যদি দেখেন এশিয়া কাপ এবং বিশ্বকাপ, দুটো টুর্নামেন্টেই বুমরাহকে ভারতীয় দলের সহ-অধিনায়ক নির্বাচন করা হয়েছে, তাহলে অবাক হওয়ার কিছু থাকবে না। সেজন্যই আয়ারল্যান্ডে ঋতুরাজের পরিবর্তে বুমরাহকে অধিনায়কত্বের দায়িত্ব দেওয়া হয়েছে।

গত টি-টোয়েন্টি বিশ্বকাপের পর থেকে ২০ ওভারের ফরম্যাটে দেশকে নেতৃত্ব দিচ্ছেন হার্দিক। তখন মনে করা হচ্ছিল, ৫০ ওভারের ফরম্যাটেও হার্দিকের হাতে সহ-অধিনায়কত্বের দায়িত্ব তুলে দেওয়া হবে। কিন্তু দীর্ঘদিন পর জাতীয় দলে বুমরাহ কামব্যাক ঘটিয়ে সব হিসাব বদলে দিয়েছেন। এমন প্রেক্ষাপটে যদি বুমরাহকে এশিয়া কাপ এবং বিশ্বকাপে ভারতের সহ-অধিনায়ক নির্বাচন করা হয়, তাহলে অবাক হওয়ার কিছুই থাকবে না।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )