1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শুক্রবার, ০১ মে ২০২৬, ১১:২৪ অপরাহ্ন
শিরোনাম
বিদ্যুৎকেন্দ্রের সাবস্টেশনে আগুন, অল্পের জন্য রক্ষা পেল ৩০০ কোটি টাকার ট্রান্সফরমার জামায়াত মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি, আইন পাসে এটা প্রতিষ্ঠিত সত্য হয়েছে: আইনমন্ত্রী প্রবাসীদের স্বার্থ রক্ষা করতে না পারলে দূতাবাস বন্ধ করা উচিত : জামায়াত আমির ছদ্মবেশে হজ ক্যাম্পে ঢুকে চুরির ঘটনায় দুজন গ্রেপ্তার, ১৭ হাজার সৌদি রিয়াল উদ্ধার ভারত থেকে এলো আরও ৫ হাজার মেট্রিক টন ডিজেল গণঅভ্যুত্থানের পর ছাড়া পাওয়া শীর্ষ সন্ত্রাসীরাই রক্ত ঝরাচ্ছে আন্ডারওয়ার্ল্ডে নিষিদ্ধ শূকরের মাংসও আমদানি করতে চেয়েছিলেন ড. ইউনূস মাটি বিক্রির টাকা ভাগাভাগি নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষে আহত ২০ শিশুকে ধর্ষণের চেষ্টা, মাকে বলে দেবে বলায় গলা টিপে হত্যা নিউইয়র্কে মেয়েশিশুকে যৌন নিপীড়নের অভিযোগে বাংলাদেশি ইমাম গ্রেপ্তার

জমকালো আয়োজনে নেইমারকে বরণ করলো আল হিলাল

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: রবিবার, ২০ আগস্ট, ২০২৩
  • ১২৬ জন দেখেছেন

ব্রাজিলিয়ান তারকা নেইমারকে বরণ করে নিয়েছে সৌদি আরবের ক্লাব আল হিলাল। শনিবার (১৯ আগস্ট) আল ফেইহার বিপক্ষে মাঠে নামার আগে জমকালো আয়োজনের মধ্য দিয়ে দলের বড় এই তারকাকে বরণ করে নেয় আল হিলাল।

রিয়াদের কিং ফাহাদ ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে উপস্থিত প্রায় ৬৯ হাজার দর্শকের সামনে নেইমারকে বর্ণাঢ্য অভ্যর্থনাও দিয়েছে সৌদি ক্লাবটি। স্টেডিয়ামের ভিআইপি বক্সে ছেলে ডেভিড লুকাকে নিয়ে হাজির হন নেইমার। এরপর বর্ণিল আলোয় শূন্যে ভেসে ওঠা ‌‘নেইমার ইজ ব্লু’ লেখা দিয়ে পরিচয় করিয়ে দেওয়া হয় তাকে।

এর আগে নেইমার আল হিলালে যোগ দিয়ে বলেছিলেন, ‘আমি ইউরোপে অনেক কিছু অর্জন করেছি, বিশেষ কিছু মুহূর্ত উপভোগ করেছি। কিন্তু আমি সবসময়ই সারা বিশ্বের খেলোয়াড় হতে চেয়েছি এবং নতুন চ্যালেঞ্জ ও নতুন জায়গায় সুযোগের মাধ্যমে নিজেকে পরীক্ষা করতে চেয়েছি। আমি ফুটবলে নতুন একটি ইতিহাস লিখতে চাই। এই মুহূর্তে সৌদি পেশাদার লিগ দারুণভাবে খেলোয়াড়দের আকর্ষণ করছে।’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )