1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০১:০২ অপরাহ্ন
শিরোনাম
আব্দুল কাইয়ূমকে গ্রেপ্তারের প্রতিবাদে আওয়ামী লীগ নেতাদের নিন্দা, নিঃশর্ত মুক্তির দাবি তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন

অক্ষয়কে চড় মারলেই ১০ লাখ রুপি!

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শনিবার, ১২ আগস্ট, ২০২৩
  • ১৩৫ জন দেখেছেন

গতকাল শুক্রবার মুক্তি পেয়েছে চলতি বছরের বলিউডের বহু আলোচিত ও অপেক্ষিত সিনেমা গুলির মধ্যে অন্যতম অক্ষয় কুমারের ওএমজি ২ সিনেমা। যা ২০১২ সালের হিট ওএমজি-র সিক্যুয়েল। মুক্তির পর থেকে অভিনেতার বিরুদ্ধে অভিযোগ উঠেছে এই সিনেমায় হিন্দু ভাবাবেগে আঘাত করেছেন তিনি।

এ সিনেমায় অক্ষয় কুমারকে শিবদূতের ভূমিকায় দেখে হিন্দু পরিষদ নেতা এতটাই চটেছেন যে তাকে চড় মারার জন্য পুরস্কারের ঘোষণা দিয়েছে। হিন্দুস্তান টাইমস এর প্রতিবেদন অনুযায়ী, আগ্রার রাষ্ট্রীয় হিন্দু পরিষদ নেতা ঘোষণা দিয়েছে, যে ব্যক্তি অক্ষয় কুমারকে থুতু ছেটাবে কিংবা চড় মারবে তাকে ১০ লাখ রুপি পুরস্কার দেয়া হবে ।

এদিকে বৃহস্পতিবার আগ্রার প্রেক্ষাগৃহের বাইরে পোড়ানো হয় অক্ষয়ের কুশপুত্তলিকা এবং ‘ওহ মাই গড-টু’র পোস্টার। পাশাপাশি হিন্দু পরিষদ ভারত সংগঠন এই সিনেমা প্রদর্শন নিষিদ্ধ করার দাবিও তুলেছে।

 

অভিনেতার বিরুদ্ধে অভিযোগ, এই সিনেমায় হিন্দু ভাবাবেগে আঘাত করেছেন তিনি। আর সেই প্রেক্ষিতেই বলিউড অভিনেতাকে ‘সবক’ শেখাতে ভয়ংকর ঘোষণা আগ্রার হিন্দু সংগঠনের মুখে।

আগ্রার হিন্দু পরিষদ ভারত সংগঠনের পাশাপাশি বৃন্দাবনের দুর্গা বাহিনির প্রধান সাধ্বী রিতম্বরাও অক্ষয় অভিনীত এই স্যাটায়ার কমেডিকে তুলোধনা করে সিনেমাটি নিষিদ্ধ করার আরজি জানিয়েছেন।

সিনেমাটি প্রথম দিনে বক্সঅফিসে রেকর্ড গড়তে না পারলেও সমালোচকদের কলমে মার্কশিটে ভালো নম্বর আদায় করে নিয়েছে। অথচ সেই সিনেমা নিয়েই শোরগোল। ওএমজি ২-তে আছেন অক্ষয় কুমার ছাড়াও পঙ্কজ ত্রিপাঠি ও ইয়ামি গৌতম।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )