1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন
শিরোনাম
এলপিজি ধর্মঘট নিয়ে সরকারের কঠোর হুঁশিয়ারি, পরে কর্মসূচি প্রত্যাহার ব্যবসায়ীদের প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ, তবু পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত যুব উন্নয়ন অধিদপ্তরের পাঁচ আন্তর্জাতিক সরবরাহকারীর কাছ থেকে এলএনজি কেনার প্রস্তাবে সরকারের সম্মতি ঢাকা–কুমিল্লা উড়াল রেলপথের পরিকল্পনা, চট্টগ্রামের দূরত্ব কমতে পারে ৮০ কিলোমিটার স্বতঃপ্রণোদিত তদন্ত ও জরিমানার ক্ষমতা চায় প্রেস কাউন্সিল সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদের মৃত্যু, রাজনৈতিক অঙ্গনে শোক টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২০টির বেশি ইউনিট চাকরির প্রলোভনে রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো, ড্রোন হামলায় ২০ বাংলাদেশির মৃত্যু পদত্যাগ করেননি চুয়েট উপাচার্য, আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা শিক্ষক-শিক্ষার্থীদের

এইচএসসি পরীক্ষা পেছানোর দাবিতে শিক্ষা বোর্ডের ফটক বন্ধ করে অবস্থান

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বৃহস্পতিবার, ১০ আগস্ট, ২০২৩
  • ১৩০ জন দেখেছেন

এইচএসসি ও সমমান পরীক্ষা পেছানোর দাবিতে ঢাকা শিক্ষা বোর্ডের প্রধান ফটক বন্ধ করে প্রায় এক ঘণ্টা অবস্থান কর্মসূচি পালন করেছেন কিছু পরীক্ষার্থী। অবস্থান শেষে তারা স্মারকলিপি প্রদান করেন।

আসন্ন এইচএসসি ও সমমানের পরীক্ষা পেছানো কিংবা ৫০ নম্বরে নামিয়ে আনার দাবিতে আজ বৃহস্পতিবার দুপুরে তারা এই  কর্মসূচি পালন করেন। প্রথমে শিক্ষা বোর্ডের কর্মকর্তারা গেটের বাইরে থেকে স্মারকলিপি চাইলেও শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল সরাসরি চেয়ারম্যান বরাবর স্মারকলিপি জমা দেওয়ার দাবি তোলেন। তখন শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দিতে থাকেন ও তারা সেখানে অবস্থান করেন।

দুপুর ১টা থেকে ১০-১৫ জন শিক্ষার্থী ঢাকা বোর্ডের সামনে অবস্থান করেন। ২টার পর তারা বোর্ড চেয়ারম্যান বরাবর স্মারকলিপি দেন। চেয়ারম্যান তাদের স্মারকলিপি গ্রহণ করেন এবং আগামী রবিবার এ বিষয়ে তাদের আপডেট জানানোর কথা বলেন। তখন শিক্ষার্থীরা আগামী রবিবারের মধ্যে তাদের দাবি মানা না হলে আবারও বোর্ডের সামনে অবস্থানের ঘোষণা দিয়ে স্থান ত্যাগ করেন।

পরীক্ষার্থীরা বেশ কয়েকদিন ধরে ওই দাবিতে আন্দোলন করছেন। দাবি আদায়ে শাহবাগ মোড়ে অবরোধও  করেছিলেন তারা।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )