1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন
শিরোনাম
এলপিজি ধর্মঘট নিয়ে সরকারের কঠোর হুঁশিয়ারি, পরে কর্মসূচি প্রত্যাহার ব্যবসায়ীদের প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ, তবু পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত যুব উন্নয়ন অধিদপ্তরের পাঁচ আন্তর্জাতিক সরবরাহকারীর কাছ থেকে এলএনজি কেনার প্রস্তাবে সরকারের সম্মতি ঢাকা–কুমিল্লা উড়াল রেলপথের পরিকল্পনা, চট্টগ্রামের দূরত্ব কমতে পারে ৮০ কিলোমিটার স্বতঃপ্রণোদিত তদন্ত ও জরিমানার ক্ষমতা চায় প্রেস কাউন্সিল সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদের মৃত্যু, রাজনৈতিক অঙ্গনে শোক টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২০টির বেশি ইউনিট চাকরির প্রলোভনে রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো, ড্রোন হামলায় ২০ বাংলাদেশির মৃত্যু পদত্যাগ করেননি চুয়েট উপাচার্য, আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা শিক্ষক-শিক্ষার্থীদের

ডেঙ্গু সচেতনতা বাড়াতে সব শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠনের নির্দেশ

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বৃহস্পতিবার, ১০ আগস্ট, ২০২৩
  • ১৩১ জন দেখেছেন

সারাদেশে মশাবাহিত রোগ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন করতে নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি, শিক্ষক ও শিক্ষার্থীদের সমন্বয়ে এ কমিটি গঠন করে ডেঙ্গু সচেতনতার প্রচারণাও চালাতে বলা হয়েছে।

বৃহস্পতিবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক (সাধারণ প্রশাসন) বিপুল চন্দ্র বিশ্বাস স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উপর্যুক্ত বিষয় ও সূত্রের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রীর সভাপতিত্বে সারাদেশে মশাবাহিত রোগ প্রতিরোধে সিটি কর্পোরেশন ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়/বিভাগ/সংস্থার কার্যক্রম পর্যালোচনার জন্য ২য় আন্তঃমন্ত্রণালয় সভায় কয়েকটি সিদ্ধান্ত নেওয়া হয়।

সেগুলো হলো :

• সারাদেশে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি, শিক্ষক ও শিক্ষার্থীদের সমন্বয়ে কমিটি গঠন করে প্রচারণা চালাতে হবে।

• উপরোক্ত সিদ্ধান্ত তার দপ্তরের আওতাধীন সব শিক্ষাপ্রতিষ্ঠানে বাস্তবায়নের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )