1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৮:২৯ অপরাহ্ন
শিরোনাম
ডেঙ্গু ঠেকাতে সপ্তাহে দুই দিন পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর এলপিজি ধর্মঘট নিয়ে সরকারের কঠোর হুঁশিয়ারি, পরে কর্মসূচি প্রত্যাহার ব্যবসায়ীদের প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ, তবু পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত যুব উন্নয়ন অধিদপ্তরের পাঁচ আন্তর্জাতিক সরবরাহকারীর কাছ থেকে এলএনজি কেনার প্রস্তাবে সরকারের সম্মতি লিথিয়াম-আয়ন ব্যাটারি উৎপাদনে বিনিয়োগ করছে ওয়ালটন ও প্রাণ-আরএফএল ঢাকা–কুমিল্লা উড়াল রেলপথের পরিকল্পনা, চট্টগ্রামের দূরত্ব কমতে পারে ৮০ কিলোমিটার স্বতঃপ্রণোদিত তদন্ত ও জরিমানার ক্ষমতা চায় প্রেস কাউন্সিল সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদের মৃত্যু, রাজনৈতিক অঙ্গনে শোক টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২০টির বেশি ইউনিট চাকরির প্রলোভনে রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো, ড্রোন হামলায় ২০ বাংলাদেশির মৃত্যু

টেকনাফে অপহরণ চক্রের মূলহোতাসহ গ্রেফতার ৬

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বুধবার, ৯ আগস্ট, ২০২৩
  • ১১৬ জন দেখেছেন
কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে অপহরণ ও মানব পাচার চক্রের মূলহোতা মুহিত কামাল ও সাইফুলসহ ৬ জনকে গ্রেফতার করেছে র‍্যাব-১৫।
গ্রেফতারকৃতরা হলেন টেকনাফ সদর ইউনিয়নের নতুন পল্লানপাড়ার মৃত সিরাজুল ইসলামের ছেলে মুহিত কামাল (৩৪), দক্ষিণ লম্বরীর হাফেজুর রহমানের ছেলে সাইফুল ইসলাম (৩৮), রামু উপজেলার দাড়িয়ারদীঘি এলাকার মৃত নুরুল হকের মো. আব্বাস মিয়া প্রকাশ জাহাঙ্গীর (৪০), একই ইউনিয়নের থৈয়ংগা কাটার আব্দুল আলমের সৈয়দুল আমিন (২৮), উখিয়া কুতুপালং ৩ নম্বর ক্যাম্পের, ব্লক-বি/২৭,বর্তমানে-নতুন পল্লান পাড়ার আব্দুস সালামের ছেলে তাহের হোসেন (২৫), সদর ইউনিয়নের নতুন পল্লান পাড়ার কাদির হোসেনের ছেলে রোহিঙ্গা হাবিবুল্লাহ প্রকাশ লালু (৩০)।
কক্সবাজার র‍্যাব-১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) মো. আবু সালাম চৌধুরী গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, উদ্ধারকৃত আলামতসহ গ্রেফতারকৃত অপহরণকারীদের বিরুদ্ধে পূর্বের মামলা মোতাবেক প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কক্সবাজার জেলার ঈদগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )