1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৪:১১ অপরাহ্ন
শিরোনাম
প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ, তবু পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত যুব উন্নয়ন অধিদপ্তরের পাঁচ আন্তর্জাতিক সরবরাহকারীর কাছ থেকে এলএনজি কেনার প্রস্তাবে সরকারের সম্মতি ঢাকা–কুমিল্লা উড়াল রেলপথের পরিকল্পনা, চট্টগ্রামের দূরত্ব কমতে পারে ৮০ কিলোমিটার স্বতঃপ্রণোদিত তদন্ত ও জরিমানার ক্ষমতা চায় প্রেস কাউন্সিল সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদের মৃত্যু, রাজনৈতিক অঙ্গনে শোক টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২০টির বেশি ইউনিট চাকরির প্রলোভনে রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো, ড্রোন হামলায় ২০ বাংলাদেশির মৃত্যু পদত্যাগ করেননি চুয়েট উপাচার্য, আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা শিক্ষক-শিক্ষার্থীদের ২০২৭ সালের পাঠ্যবইয়ে স্বাধীনতার ঘোষণার বর্ণনায় পরিবর্তন, যুক্ত হচ্ছে মুক্তিযুদ্ধের নতুন তথ্য

নির্বাচনকে ঘিরে মানুষের জানমাল রক্ষার অঙ্গীকার রংপুর ডিআইজির

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: সোমবার, ৭ আগস্ট, ২০২৩
  • ১৩৭ জন দেখেছেন
জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে কোনো রাজনৈতিক দল কিংবা সন্ত্রাসীরা মানুষের জানমাল, চলাচলের পথ বিঘ্নিত করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছেন বাংলাদেশ পুলিশের রংপুর রেঞ্জে নবনিযুক্ত ডিআইজি আব্দুল বাতেন। সোমবার (৭ আগস্ট) সকালে পুলিশ সুপার কার্যালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি কথা বলেন।
ডিআইজি আব্দুল বাতেন বলেন, জাতীয় সংসদ নির্বাচন আসন্ন। নির্বাচন কমিশন নির্বাচন করার লক্ষ্যে কার্যক্রম হাতে নেবে। রাজনৈতিক দলগুলো এতে অংশ নেবে। তবে কোন রাজনৈতিক দল কিংবা সন্ত্রাসী মানুষের সম্পদ ধ্বংস, নিরাপত্তা ও চলাচলের পথ বিঘ্নিত করলে আমরা তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেব। এ ক্ষেত্রে কাউকে ছাড় দেওয়া হবে না।
তিনি আরও বলেন, রংপুরের মানুষ পুলিশের কাজে সহায়তা করবে বলে আশা করছি। আমি প্রত্যাশা করি শান্তিপূর্ণ রংপুরে শান্তি আরও বর্ষিত হবে। মানুষের জীবন ও সম্পদ নিরাপত্তায় পুলিশ আরো বেশি তৎপর হবে।
ডিআইজি বলেন, অপরাধের বেশিরভাগ ঘটনা ঘটে মাদক ও জমিজমা সংক্রান্ত। মানুষের সম্পদ রক্ষায় পুলিশ সজাগ থাকবে। সেই সাথে সমাজের বিভিন্ন স্তরের মানুষকে নিয়ে রংপুর বিভাগে কিভাবে মাদকের বিস্তার রোধ করা যায় সেই ব্যবস্থা নেবো।
পরে রংপুর জিলা স্কুল মোড় সংলগ্ন বঙ্গবন্ধু ম্যুরালে শ্রদ্ধা নিবেদন করেন নবাগত ডিআইজি আব্দুল বাতেন। এসময় উপস্থিত ছিলেন- রংপুর রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মিজানুর রহমান, মেহেদুল করিম, এসএম রশিদুল ইসলাম, জেলা পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরী প্রমুখ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )