1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১২:১২ অপরাহ্ন
শিরোনাম
প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ, তবু পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত যুব উন্নয়ন অধিদপ্তরের পাঁচ আন্তর্জাতিক সরবরাহকারীর কাছ থেকে এলএনজি কেনার প্রস্তাবে সরকারের সম্মতি ঢাকা–কুমিল্লা উড়াল রেলপথের পরিকল্পনা, চট্টগ্রামের দূরত্ব কমতে পারে ৮০ কিলোমিটার স্বতঃপ্রণোদিত তদন্ত ও জরিমানার ক্ষমতা চায় প্রেস কাউন্সিল সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদের মৃত্যু, রাজনৈতিক অঙ্গনে শোক টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২০টির বেশি ইউনিট চাকরির প্রলোভনে রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো, ড্রোন হামলায় ২০ বাংলাদেশির মৃত্যু পদত্যাগ করেননি চুয়েট উপাচার্য, আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা শিক্ষক-শিক্ষার্থীদের ২০২৭ সালের পাঠ্যবইয়ে স্বাধীনতার ঘোষণার বর্ণনায় পরিবর্তন, যুক্ত হচ্ছে মুক্তিযুদ্ধের নতুন তথ্য

শাহজালালে ২৪০০ পিস ইয়াবা জব্দ, আটক ১

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শুক্রবার, ৪ আগস্ট, ২০২৩
  • ১০৮ জন দেখেছেন

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দুই পিস ৪শ পিস ইয়াবা জব্দ করা হয়েছে।

এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অপরাধে একজনকে আটক করা হয়।আটক অভিযুক্ত দ্রুব দাশ (২৫) কক্সবাজারের টেকনাফ থানা বাসিন্দা।এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) যৌথ অভিযান চালিয়ে শুক্রবার (৪ আগস্ট) সকালে বিমানবন্দরের ১নম্বর টার্মিনালের পার্কিংয়ের সামনে থেকে অভিযুক্তকে আটক করে।

এয়ারপোর্ট এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার মো. জিয়াউল হক জানান, গোপন তথ্যের ভিত্তিতে এয়ারপোর্ট এপিবিএন এবং ডিএনসির যৌথ আভিযানিক দল বিমানবন্দরের ১ নম্বর টার্মিনালের সামনে সকাল থেকেই অবস্থান করছিল। বেলা ১১ টার দিকে অভিযুক্ত দ্রুব দাশকে টার্মিনালের সামনের পার্কিং এলাকায় সন্দেহজনক অবস্থায় ঘোরাফেরা করতে দেখা যায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাকে ধরে ফেলে আভিযানিক দল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে কোনো ধরনের মাদক বহনের কথা তিনি অস্বীকার করলেও এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নের অফিসে এনে বিস্তারিত জিজ্ঞাসাবাদ করলে তার কাছে ইয়াবা আছে বলে স্বীকার করেন। পরবর্তীতে তিনি নিজেই তার কাছে থাকা নীল রঙয়ের একটি ব্যাগ থেকে ইয়াবা বের করে দেন।

ইয়াবাগুলোর বাজার মূল্য সাত লাখ ২০ হাজার টাকা বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )