1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন
শিরোনাম
ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদ এলাকায় হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত অন্তত ৫ খাদ্য মন্ত্রণালয়ে ৬ হাজার ৬৫৩টি পদ শূন্য, দ্রুত সরাসরি নিয়োগের সুপারিশ সংসদীয় কমিটির ‘রাজনীতিতে কাউকেই বিশ্বাস করি না’, নেতানিয়াহুকে নিয়ে ট্রাম্পের মন্তব্য মোটরসাইকেলের সামনেও বসাতে হবে নম্বর প্লেট, ১৫ নভেম্বরের মধ্যে না লাগালে আইনি ব্যবস্থা ভিপি নুরকে ক্ষেপানোর খেসারত জামায়াত-শিবির-এনসিপিকে করুণভাবে দিতে হবে: রাশেদ খান ‘ভাত খাচ্ছিলাম, গুলির শব্দ শুনে বের হয়ে দেখি আমার স্বামীর লাশ পড়ে আছে সৌদিগামী রিয়াদ ও দাম্মামের ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত রাখল বিমান দুর্গাপূজার নিরাপত্তায় দুই লাখের বেশি আনসার-ভিডিপি সদস্য মোতায়েন, প্রস্তুত ১০৪ স্ট্রাইকিং টিম মোহাম্মদপুরে প্রকাশ্যে গুলি ও চাপাতির হামলা, আহত বাবা-ছেলে জ্বালানি সংকট ও উচ্চ সুদের চাপে এশিয়ার প্রবৃদ্ধি, বাড়ছে বাংলাদেশের অর্থনৈতিক ঝুঁকি

মশা নিধন অভিযান পরিচালনায় ১০ ম্যাজিস্ট্রেট চায় ঢাকা উত্তর সিটি

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বৃহস্পতিবার, ৩ আগস্ট, ২০২৩
  • ১০৯ জন দেখেছেন

মশা নিধনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার জন্য ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) ১০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট পদায়নের জন্য অনুরোধ জানিয়েছেন সংস্থাটির মেয়র আতিকুল ইসলাম।

বৃহস্পতিবা ডিএনসিসির নগর ভবনের সম্মেলনকক্ষে ডেঙ্গু প্রতিরোধে গৃহীত কার্যক্রম পর্যালোচনা সম্পর্কিত মতবিনিময় সভায় স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলামের কাছে এ অনুরোধ জানান তিনি। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকারমন্ত্রী।

ডিএনসিসি মেয়র বলেন, ‘এডিসের লার্ভা পাওয়ায় আমরা অভিযান পরিচালনা করে জরিমানা করছি। বছরজুড়ে এ অভিযান পরিচালনা করা হবে। লার্ভা পেলেই জরিমানা। আমি মন্ত্রী মহোদয়কে অনুরোধ করছি দশটি অঞ্চলের জন্য স্থায়ীভাবে দশজন ম্যাজিস্ট্রেট পদায়ন করার জন্য। যেন তারা দীর্ঘদিন কাজ করে এডিসের লার্ভার উৎসস্থল সম্পর্কে অভিজ্ঞতা লাভ করতে পারেন। এতে দক্ষতার সঙ্গে কাজটি করা সম্ভব হবে।’

ডিএনসিসির কল সেন্টারের মাধ্যমে নগরবাসীকে কল করে মশার বিষয়ে সচেতন করা হচ্ছে জানিয়ে আতিকুল ইসলাম বলেন, ‘কল সেন্টার ছাড়াও শিক্ষার্থীদের মধ্যে সচেতনতামূলক কার্টুন বই বিতরণ করা হচ্ছে। কেন্দ্রীয়ভাবে শিক্ষক, ইমাম ও খতিবদের সঙ্গে ডেঙ্গু নিয়ন্ত্রণে সচেতনতা বাড়াতে সভা করেছি। এখন কাউন্সিলররা ওয়ার্ডে ওয়ার্ডে মসজিদের ইমাম, স্কুলের শিক্ষক ও অন্যান্য গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে ডেঙ্গু নিয়ন্ত্রণে করণীয় বিষয়ে সভা করছে। ডেঙ্গু প্রতিরোধে ডিএনসিসি তিন স্তরে কার্যক্রম শুরু করেছে। সাধারণ কাউন্সিলর ও নারী কাউন্সিলরদের নেতৃত্বে টাস্কফোর্স মাঠে আছে। প্রতি মাসে কার্যক্রমের ছবিসহ অন্তত দুটি প্রতিবেদন পাঠাবে কাউন্সিলররা।’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )