1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৪:৩২ অপরাহ্ন
শিরোনাম
প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ, তবু পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত যুব উন্নয়ন অধিদপ্তরের পাঁচ আন্তর্জাতিক সরবরাহকারীর কাছ থেকে এলএনজি কেনার প্রস্তাবে সরকারের সম্মতি ঢাকা–কুমিল্লা উড়াল রেলপথের পরিকল্পনা, চট্টগ্রামের দূরত্ব কমতে পারে ৮০ কিলোমিটার স্বতঃপ্রণোদিত তদন্ত ও জরিমানার ক্ষমতা চায় প্রেস কাউন্সিল সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদের মৃত্যু, রাজনৈতিক অঙ্গনে শোক টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২০টির বেশি ইউনিট চাকরির প্রলোভনে রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো, ড্রোন হামলায় ২০ বাংলাদেশির মৃত্যু পদত্যাগ করেননি চুয়েট উপাচার্য, আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা শিক্ষক-শিক্ষার্থীদের ২০২৭ সালের পাঠ্যবইয়ে স্বাধীনতার ঘোষণার বর্ণনায় পরিবর্তন, যুক্ত হচ্ছে মুক্তিযুদ্ধের নতুন তথ্য

বগুড়ায় ছুরিকাঘাতের ঘটনায় গ্রেফতার ১

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বৃহস্পতিবার, ৩ আগস্ট, ২০২৩
  • ১২৪ জন দেখেছেন

বগুড়ায় দিনের বেলায় দলবদ্ধ হয়ে ছুরিকাঘাতের ঘটনায় মূল অভিযুক্ত মো. জিহাদ ইসলাম (২৩) কে গ্রেফতার করেছে র‌্যাব। বুধবার রাতে শাজাহানপুর উপজেলা থেকে তাকে গ্রেফতার করা হয়।

এর আগে বুধবার সুজন মণ্ডল নামে এক যুবককে শহরের চেলোপাড়া কালেক্টরেট স্কুল এন্ড কলেজের সামনে ছুরিকাঘাত করে দুবৃর্ত্তরা। পরে ওই রাতে আহতের ভাই বাদী বগুড়া সদর থানায় একটি মামলা দায়ের করেন।
গ্রেফতারকৃত জিহাদ ইসলাম শহরের রহমান নগরের এলাকার বাসিন্দা। তবে তার বর্তমান ঠিকানা ঠনঠনিয়া নতুন পাড়া।

বৃহস্পতিবার সকালে র‌্যাব-১২ বগুড়া ক্যাম্পের কমান্ডার (পুলিশ সুপার) মীর মনির হোসেন  জানান সুজন মন্ডলকে হত্যার উদ্দেশ্যে বুকের বাম পাশে, ও পুরুষাঙ্গের ডান পার্শ্বে ছুরিকাঘাত করা হয়। পরে তাকে আহত অবস্থায় উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে স্থানীয়রা। এ ঘটনায় মামলার পরপরই অভিযান পরিচালনা করে ১ নম্বর আসামি জিহাদ ইসলামকে গ্রেফতার করে র‌্যাব। বৃহস্পতিবার সকালে তাকে সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )