1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০২:১৭ অপরাহ্ন
শিরোনাম
প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ, তবু পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত যুব উন্নয়ন অধিদপ্তরের পাঁচ আন্তর্জাতিক সরবরাহকারীর কাছ থেকে এলএনজি কেনার প্রস্তাবে সরকারের সম্মতি ঢাকা–কুমিল্লা উড়াল রেলপথের পরিকল্পনা, চট্টগ্রামের দূরত্ব কমতে পারে ৮০ কিলোমিটার স্বতঃপ্রণোদিত তদন্ত ও জরিমানার ক্ষমতা চায় প্রেস কাউন্সিল সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদের মৃত্যু, রাজনৈতিক অঙ্গনে শোক টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২০টির বেশি ইউনিট চাকরির প্রলোভনে রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো, ড্রোন হামলায় ২০ বাংলাদেশির মৃত্যু পদত্যাগ করেননি চুয়েট উপাচার্য, আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা শিক্ষক-শিক্ষার্থীদের ২০২৭ সালের পাঠ্যবইয়ে স্বাধীনতার ঘোষণার বর্ণনায় পরিবর্তন, যুক্ত হচ্ছে মুক্তিযুদ্ধের নতুন তথ্য

রংপুরে প্রতিবন্ধী বিদ্যালয়গুলোর স্বীকৃতির দাবিতে স্মারকলিপি

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: সোমবার, ৩১ জুলাই, ২০২৩
  • ১৪৫ জন দেখেছেন

প্রতিবন্ধী বিদ্যালয়গুলোর স্বীকৃতি ও শিক্ষক-কর্মচারিদের বেতনভাতার আওতায় আনার দাবিতে রংপুর জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে স্মারকলিপি প্রদান করা হয়েছে। সোমবার বিকেলে প্রতিবন্ধী বিদ্যালয়সমূহের সংগঠন বাপ্রবিস এর নেতৃবৃন্দ এই স্মারকলিপি প্রদান করেন।

এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি রতন কুমার রায়,সাধারণ সম্পাদক বরকত ই খুদা মুকুল, মোঃ হামিদুল ইসলাম, অধ্যাপক নাসির উদ্দীন রাসেল প্রমুখ।

স্মারকলিপিতে বলা হয়, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওয়তাধীন ১ হাজার ৭৭২টি প্রতিববন্ধী বিদ্যালয় যার অধিকাংশ সমাজকল্যাণ মন্ত্রণালয় কর্তৃক পরিদশর্নকৃত। যা বিগত ১০ বছর ধরে শিক্ষা, থেরাপী, ও জীবন দক্ষতা প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনার মাধ্যমে প্রতিবন্ধী শিক্ষার্থীদের মূলধারার শিক্ষায় অংশগ্রহণসহ নানা অর্থনৈতিক কর্মকান্ডে প্রতিবন্ধীরা ভূমিক রাখতে শুরু করেছে যা জাতীয় অর্থনীতি যোগ হয়েছে নতুন মাত্রা। দীর্ঘদিন যাবত অটিস্টিক ও প্রতিবন্ধী বিদ্যালয় সমুহ ব্যক্তিগত উদ্যোগে পরিচালিত হয়ে আসছে। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় অদ্যবধি পর্যস্ত এই বিদ্যায়লগুলো সরকারি স্বীকৃতি এমকি সরকারি কোনো সুযোগ সুবিধার আওতায় আসেনি। এই বিদ্যালয়গুলোকে সমাজকল্যাণ মন্ত্রাণালয় বিশেষ কাঠামোতে নিয়ে আসার জন্য ২০০৯ ও ২০১৯ সালে বিশেষ শিক্ষা নীতিমালা প্রণয়ন করে। ২০১৯ সালে ২০ ডিসেম্বর প্রজ্ঞাপন করে বিদ্যালয়গুলোর স্বীকৃতি ও এমপিও জন্য আবেদন গ্রহণ করে। আবেদনকৃত বিদ্যালয়ের সংখ্যা ১৭৭২টি। এর পর বিদ্যালয়গুলোকে ক, খ, ও গ শ্রেণিতে ভাগ করে কার্যক্রম শুরু করে সমাজকল্যাণ মন্ত্রণালয়। কিন্তু এ প্রক্রিয়া অত্যন্ত ধীর গতিতে চলছে। সারাদেশে প্রায় ৪০ হাজার শিক্ষক- কর্মচারী অত্যন্ত মানবেতর জীবন যাপন করছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )