1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১১:২৪ অপরাহ্ন
শিরোনাম
তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন মৃত শিক্ষকের বেতন ২০ বছর ধরে তুলে আলোচনায় জামায়াত নেতা

বাংলাদেশের ৪৫টি সিনেমা নিয়ে কলকাতায় চলচ্চিত্র উৎসব

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: রবিবার, ২৩ জুলাই, ২০২৩
  • ১৩২ জন দেখেছেন

আগামী ২৮ জুলাই থেকে ৩১ জুলাই পর্যন্ত বাংলাদেশের ৪৫ সিনেমা নিয়ে কলকাতার নন্দনে শুরু হচ্ছে ‘৫ম বাংলাদেশ চলচ্চিত্র উৎসব’।  চারদিনের এ উৎসবের আয়োজন করেছে বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. ফারুক আহমেদ গণমাধ্যমকে জানান, সিনেমা বাছাইয়ের জন্য গত ১২ জুলাই বৈঠকে বসেছিলেন তারা। সেখানে প্রাথমিকভাবে ৪৫টি সিনেমা বাছাইয়ের সিদ্ধান্ত হয়।

এর মধ্যে পাঁচটি প্রামাণ্যচিত্র এবং দু’টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রও রয়েছে। প্রাথমিক এই তালিকায় কোরবানির ঈদের মুক্তি পাওয়া শাকিব খানের ‘প্রিয়তমা’, আফরান নিশো-তমা মির্জার ‘সুড়ঙ্গ’, অপু বিশ্বাসের ‘লাল শাড়ি’ ও চয়নিয়া চৌধুরীর ‘প্রহেলিকা’র নাম আছে। এছাড়া গত বছরের প্রেক্ষাগৃহে দর্শকের জোয়ার তোলা সিনেমা ‘হাওয়া’ ও ‘পরাণ’ দেখানো হবে উৎসবে।

প্রাথমিক তালিকায় আরও রাখা হয়েছে ‘রিকশা গার্ল’, ‘জেকে ১৯৭১’, ‘বীরকন্যা প্রীতিলতা’, ‘রেডিও’, ‘১৯৭১ সেই সব দিন’, ‘নকশীকাঁথার জমিন’, ‘শ্যামা কাব্য’, ‘দু:সাহসী খোকা’, ‘শ্রাবণ জ্যোৎস্নায়’, ‘গুণিন’, ‘বিউটি সার্কাস’, ‘দামাল’, ‘পায়ের তলায় মাটি নাই’, ‘পাপপূণ্য’, ‘সাঁতাও’, ‘মা’, ‘দেশান্তর’, ‘স্ফুলিঙ্গ’, ‘চিরঞ্জীব মুজিব’, ‘বিক্ষোভ’, ‘রেহানা মরিয়ম নূর’, ‘নোনা জলের কাব্য’, ‘মৃধা বনাম মৃধা’, ‘কূড়া পক্ষীর শূন্যে উড়া’, ‘গলুই’, ‘গণ্ডি’, ‘ন ডরাই’, ‘আলফা’, ‘পুত্র’, ‘আয়নাবাজি’, ‘দেবী’ ও ‘গেরিলা’।

প্রামাণ্যচিত্র বিভাগে রয়েছে ‘হাসিনা এ ডটারস টেল’, ‘অবিনশ্বর’, ‘একটি দেশের জন্য’, ‘চিরঞ্জীব বঙ্গবন্ধু’, ‘কাঙ্গাল হরিনাথ’। স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে রয়েছে ‘ওমর ফারুকের মা’ ও ‘ধড়’।

‘৫ম বাংলাদেশ চলচ্চিত্র উৎসব’-এর পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন থাকছে, সেখানে উপস্থিত থাকবেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। আমন্ত্রণ জানানো হয়েছে পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকেও। এছাড়া বাংলাদেশ-ভারত দুই দেশের এক ঝাঁক তারকাশিল্পীও উৎসবে থাকছেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )