1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৩:৪১ অপরাহ্ন
শিরোনাম
নারায়ণগঞ্জে টহল পুলিশের ওপর সশস্ত্র হামলা, শর্টগান ছিনতাই সাদিক কায়েমকে ঢাকা দক্ষিণ সিটির মেয়র প্রার্থী ঘোষণা জামায়াতের প্রতিবেশী ১১ দেশের সঙ্গে সামরিক মহড়া করছে ভারত, নেই বাংলাদেশের নাম গণভোটের প্রচারণায় ১০০ কোটি টাকা তহবিল দিতে ব্যাংকগুলোকে চাপ ইউনূস সরকারের আন্তর্জাতিক শ্রমিক দিবস আজ: সংগ্রাম ও ত্যাগের স্মরণ ঢাকা বার নির্বাচন ৬৬ শতাংশ আইনজীবীই দেননি ভোট ৭ মার্চের ভাষণ সংবিধান থেকে বাদ দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী আদালতে আইনজীবীকে মারধর বিএনপন্থি আইনজীবীর, বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ মাশরাফি-দুর্জয় ভাইকে নিয়েও প্রশ্ন করুন—সাকিবের ফেরা নিয়ে তামিম সরকারি দলের আচরণে মনে হচ্ছে ওরাই আ.লীগ আর আমরা বিএনপি-জামায়াত : তাহের

শিকারের উৎসবে মেতেছেন বাংলাদেশের বোলাররা

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: মঙ্গলবার, ১১ জুলাই, ২০২৩
  • ১০১ জন দেখেছেন

ম্যাচের শুরুতেই দুই উইকেট তুলে দারুণ ওপেনিং আনেন পেসার শরিফুল ইসলাম। ৩ রানের মধ্যে ২ উইকেট তুলে বাংলাদেশের অবস্থান সুবিধাজনক করেন। পরে নিয়েছেন আরও এক উইকেট। উইকেট শিকারে যোগ দিয়েছেন আরেক পেসার তাসকিন আহমেদও। সিরিজের তৃতীয় ওয়ানডেতে আফগানিস্তানকে চেপে ধরেছে টিম টাইগার্স।

এ প্রতিবেদন লেখার সময় আফগানিস্তানের সংগ্রহ ২২ ওভারে ৬ উইকেটে ৫৩ রান। নাজিবুল্লাহ জাদরান ২ বলে ২ রান ও অধিনায়ক হাসমাতুল্লাহ শাহিদী ১৭ বলে ৪ রানে অপরাজিত আছেন।

আগের ম্যাচের সেঞ্চুরিয়ান ইব্রাহিম জাদরানকে শরিফুল ফেরান তৃতীয় ওভারের প্রথম বলে। ৬ বলে ১ রান করে ফিরেছেন তিনি। আগের ম্যাচে ২৫৬ রানের রেকর্ড গড়া উদ্বোধনী জুটি এবার ভাঙে ৩ রানে। একই ওভারের পঞ্চম বলে আবারও শরিফুলের আঘাত, এবার ফেরেন তিনে নামা রহমত শাহ। টপ এজে ক্যাচ দেন উইকেটের পেছনে মুশফিকুর রহিমের গ্লাভসে।

এরপর তাসকিনের শর্ট ডেলিভারিতে পুল করতে চেয়েছিলেন গুরবাজ। ব্যাটে-বলে ঠিকভাবে না হওয়ায় বল চলে যায় উইকেটের পেছনে। লাফিয়ে উঠে দুর্দান্ত ক্যাচ নেন উইকেটরক্ষক মুশফিক। ১৪ রানে তৃতীয় উইকেট হারায় সফরকারী দল।

নবম ওভারে নিজের তৃতীয় উইকেট তুলে নেন শরিফুল। এবার শিকার মোহাম্মদ নবী। ৯ বলে ১ রান করে সাজঘরের পথ ধরেন অভিজ্ঞ তারকা।

এরপর সাকিব ও তাইজুল যথাক্রমে নাজিবুল্লাহ জাদরান ও হাশমতউল্লাহ শাহিদিকে সাজঘরে ফেরান।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )