1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন

আমাদের সার্ভার সুরক্ষিত আছে : এনআইডি ডিজি

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: রবিবার, ৯ জুলাই, ২০২৩
  • ১৪৯ জন দেখেছেন

এনআইডির মহাপরিচালক (ডিজি) এ কে এম হুমায়ুন কবীর বলেছেন, আমাদের সার্ভারে কোনো প্রকার তথ্য আসেনি ও যায়নি, আমাদের সার্ভার সুরক্ষিত আছে।

রবিবার দুপুরে নাগরিকদের গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস নিয়ে আগারগাঁও নির্বাচন ভবনে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

এনআইডি ডিজি বলেন, যারা আমাদের কাছ থেকে সার্ভিস নেয় তাদের কারো কাছ থেকে এটা হতে পারে। যাদের কাছ থেকে তথ্য ফাঁস হয়েছে, আমরা তদন্ত করে সেই প্রতিষ্ঠানকে শনাক্ত করে, তাদের সার্ভিস বন্ধ করে দেব এবং আমরা চুক্তি বাতিল করব।

১৭১টি প্রতিষ্ঠান এনআইডি সার্ভার থেকে সেবা নেয় বলেও জানান তিনি।

ডিজি আরও বলেন, এনআইডি সার্ভার কোনো থ্রেটের মধ্যে নেই। ওয়েবসাইটের সঙ্গে এনআইডির কোনো সম্পর্ক নেই। এনআইডি একটা পৃথক সাইট। ১৭১টি প্রতিষ্ঠান আলাদা আলাদাভাবে কানেকটেড। এনআইডি সার্ভার থেকে কোটি কোটি ডাটা নেওয়ার কোনো সুযোগ নেই। আমাদের এনআইডি সার্ভারের সঙ্গে অন্য কোনো সার্ভারের সরাসরি কোনো সম্পৃক্ততা নেই।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )