1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৮:৩০ পূর্বাহ্ন

আগামী বছর সিলেবাস পুনর্বিন্যাস করে এইচএসসি পরীক্ষা: শিক্ষামন্ত্রী

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শুক্রবার, ৭ জুলাই, ২০২৩
  • ১২১ জন দেখেছেন

আগামী বছর পূর্ণ সিলেবাসে না হলেও সিলেবাস পুনর্বিন্যাস করে কিছুটা সংক্ষিপ্ত সিলেবাসে এইচএসসি পরীক্ষা নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

শুক্রবার দুপুরে চাঁদপুর সার্কিট হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

মন্ত্রী বলেন, আগস্টে এইচএসসি পরীক্ষা হওয়ার কথা রয়েছে। তবে আগামী বছরের পরীক্ষার্থীরা এ বছর পূর্ণাঙ্গ সিলেবাসে ক্লাস পাচ্ছে না। তাই যারা পুরোপুরি ক্লাস পাচ্ছে না তাদের জন্য পরবর্তী সময়ে পূর্ণাঙ্গ না হলেও কিছুটা সংক্ষিপ্তভাবে সিলেবাস পুনর্বিন্যাস করে পরীক্ষার ব্যবস্থা নেওয়া হবে।

এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নূরুল ইসলাম নাজিম দেওয়ান, চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায় প্রমুখ।

পরে শিক্ষামন্ত্রী যুব মহিলা লীগের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চাঁদপুর জেলা যুব মহিলা লীগ আয়োজিত আলোচনা সভায় অংশগ্রহণ করেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )