1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলি, নিহত ৫

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শুক্রবার, ৭ জুলাই, ২০২৩
  • ১৪২ জন দেখেছেন

কক্সবাজারের উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলির ঘটনা ঘটেছে। এঘটনায় এখন প্রর্যন্ত ৫ জন নিহত হয়েছে বলে খবরে প্রকাশ। যানা যায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সন্ত্রাসী দুই পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনায় পাঁচ রোহিঙ্গা নিহত হয়েছেন।

শুক্রবার (৭ জুলাই) সকাল ৬টার দিকে ক্যাম্প-৮ ওয়েস্টে এ ঘটনা ঘটে। ৮ এপিবিএন ব্যাটালিয়নের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) আমির জাফর গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন-ক্যাম্প ৮/ওয়েস্ট ৪৯ ব্লকের আনোয়ার হোসেন (২৪), এ/২১ মোহাম্মদ হামিম (১৭), ক্যাম্প ১৩ এর বি/১৭ ব্লকের আবুল বাশারের ছেলে নুরুল আমিন (২৪),  ক্যাম্প ১০ এইচ-৪২ ব্লকের আব্দুল কাদেরের ছেলে মোহাম্মদ নজিমুল্লাহ। তাৎক্ষণিকভাবে আরেকজনের পরিচয় পাওয়া যায়নি।

খিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) শেখ মোহাম্মদ আলী জানান, শুক্রবার সকালে থেকে উখিয়ার বালুখালী ক্যাম্প ৮/ওয়েস্টে দুই সশস্ত্র গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ৩ জন ও পরবর্তীতে হাসপাতালে নেওয়ার পথে মারা যান আরও ২ জন।

তিনি আরও জানান, ঘটনার পরপরই পালিয়ে গেছে প্রতিপক্ষ গ্রুপ। তাদের ধরতে এপিবিএন ও পুলিশের অভিযান চলছে। ঘটনাস্থল আইনশৃঙ্খলাবাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )