1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৮:৪১ পূর্বাহ্ন

ট্রেনে কাটা পড়ে মোটরসাইকেল আরোহী দুই ভাই নিহত

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বৃহস্পতিবার, ৬ জুলাই, ২০২৩
  • ১৪০ জন দেখেছেন

পাবনার সাঁথিয়া উপজেলায় ট্রেনে কাটা পড়ে দুই ভাই নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও একজন। বৃহস্পতিবার ঈশ্বরদী রেলওয়ে থানার উপপরিদর্শক (এসআই) খায়রুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত ব্যক্তিরা হলেন, কাশিনাথপুরের কাবারীখোরা গ্রামের জালাল উদ্দিনের ছেলে বাবু ইসলাম (২৪) ও একই গ্রামের মাসুদ মুন্সির ছেলে জামিরুল ইসলাম (৩২)। তারা সম্পর্কে আপন চাচাতো ভাই। আহত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টায় দুই ভাই মোটরসাইকেলযোগে কাশীনাথপুরের দিকে নিজেদের মুদি দোকানে যাচ্ছিল। এ সময় ঈশ্বরদী থেকে ঢালারচর অভিমুখী ঢালারচর এক্সপ্রেস ট্রেন কাশিনাথপুর রেলক্রসিং অতিক্রম করার সময় তারা কাটা পড়ে ঘটনাস্থলেই নিহত হন।

উপপরিদর্শক (এসআই) খায়রুল ইসলাম জানান, বৃহস্পতিবার সকালে স্থানীয়রা পুলিশকে সংবাদ দিলে থানা থেকে রেলওয়ে পুলিশকে খবর দেওয়া হয়। পরে ঈশ্বরদী রেলওয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। বিষয়টি তদন্ত করা হচ্ছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )