1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন

খানসামায় ট্রলি-ভ্যানের সংঘর্ষে নিহত ১

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বুধবার, ৫ জুলাই, ২০২৩
  • ১১৬ জন দেখেছেন

দিনাজপুরের খানসামায় টিনবোঝাই ট্রলির সঙ্গে ব্যাটারি চালিত ভ্যানের সংঘর্ষে মহসিন আলী নামে একজন নিহত হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন।

মঙ্গলবার দিবাগত রাত ১০টার দিকে খানসামা-দারোয়ানী আঞ্চলিক মহাসড়কের গোবিন্দপুর ছিমনিভাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মহসিন আলী (২২) খানসামা উপজেলার সুবর্ণখুলি গ্রামের আজিম মুন্সিপাড়ার ফজলুল হকের ছেলে। আহত ব্যক্তির পরিচয় জানা যায়নি। তারা সম্পর্কে দুলাভাই ও শ্যালক। তারা ওই ভ্যানের যাত্রী ছিলেন বলে জানা যায়।

স্থানীয়রা জানান, মঙ্গলবার দিবাগত রাতে খানসামা বাজারের দিকে আসছিল একটি টিনবোঝাই ট্রলি। পথে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী ভ্যানের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই আহত দু’জনকে উদ্ধার করে রংপুর সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মহসিন আলীকে মৃত ঘোষণা করেন। আহত ব্যক্তির চিকিৎসা অব্যাহত রয়েছে।

খানসামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চিত্তরঞ্জন রায় বলেন, টিনবোঝাই একটি ট্রলির ধাক্কায় এক ভ্যান যাত্রী নিহত হয়েছে। ট্রলিটি থানায় জব্দ রয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )