1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৭:৪২ পূর্বাহ্ন

কাল থেকে সাইক্লোন হয়ে মাঠে নামবো : হিরো আলম

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: মঙ্গলবার, ৪ জুলাই, ২০২৩
  • ১২২ জন দেখেছেন

ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হয়ে মনোনয়নপত্র সংগ্রহের পর প্রার্থিতা বাতিল হয়েছিল আলোচিত আশরাফুল আলম ওরফে হিরো আলমের। পরে নির্বাচন কমিশনে বিষয়টি নিয়ে আপিল করলে গত ২২ জুন প্রার্থিতা ফিরে পান তিনি। এরপর ২৬ জুন স্বতন্ত্র প্রার্থী হিসেবে একতারা প্রতীক বেছে নেন হিরো আলম।

তবে কয়েকদিন ধরেই নির্বাচনী প্রচারণার ফোকাসে নেই তিনি। গত দুই তিন দিন ধরে নির্বাচন নিয়ে খুব একটা সবর দেখা যাচ্ছে না তাকে। তাই কেউ কেউ বলছেন, হিরো আলম মাঠের প্রচারণায় ঝিমিয়ে পড়েছেন। তিনি কি সত্যিই নির্বাচনী মাঠে শেষ পর্যন্ত থাকবেন?

জানতে চাইলে মঙ্গলবার দুপুরে বাংলাদেশ প্রতিদিনকে হিরো আলম বলেন, ঈদ এবং বৃষ্টির কারণে গত কয়েকদিন নির্বাচনী প্রচারণা চালাতে পারিনি। ইনশাআল্লাহ, আগামীকাল থেকে সাইক্লােন হয়ে মাঠে নামবো। এটাও মনে রাখবেন, হিরো আলমকে কখনো টাকা দিয়ে কেনা যায় না।

হিরো আলম আরও বলেন, মহাখালীর সাত তলা বস্তিতে আগামীকাল প্রচারণা চালাবো। এরপর আবার কড়াইল বস্তিতে।

এর আগে বিএনপির সংসদ সদস্যদের পদত্যাগ করায় শূন্য হওয়া বগুড়া-৪ এবং ৬ আসনের উপ-নির্বাচনে প্রার্থী হয়েছিলেন হিরো আলম।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )