1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন

রংপুর ১ আসনের উন্নয়নের স্বার্থে নৌকায় ভোট দিন: এ্যাড. রাজু

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: মঙ্গলবার, ৪ জুলাই, ২০২৩
  • ২৭৫ জন দেখেছেন
রংপুর জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এ্যাড. রেজাউল করিম রাজু বলেছেন, দেশের স্বার্থে দেশের মানুষের স্বার্থে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিকল্প নেই।আর উন্নয়নের জন্য  রংপুর ১ আসন বাসীর নৌকা মার্কার বিকল্প নেই।
সোমবার (৩ জুলাই) রাতে নগরীর ২ নং ওয়ার্ডের কেল্লাবন্দ কাচারি এলাকায় শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দিরে ষোল প্রহর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব বলেন তিনি।
রেজাউল করিম রাজু  বলেন, দীর্ঘ দিন থেকে রংপুর ১ আসন তথা সিটি করপোরেশনের ১ থেকে ৮ নং ওয়ার্ড এবং গঙ্গাচড়ার মানুষ আ’লীগের এমপি না পাওয়ায় সরকারের কাঙ্খিত  উন্নয়ন থেকে বঞ্চিত হয়েছেন।তাই এই এলাকার উন্নয়নের স্বার্থে এবার নৌকা মার্কার বিকল্প নেই। আর নৌকার জয় সুনিশ্চিত করতে ধর্ম -বর্ণ নির্বিশেষে  সকলকে ঐক্য ভাবে কাজ করতে হবে।
তিনি আরও বলেন,’আমাদের সংবিধানে সব ধর্ম ও বর্ণের মানুষের সমান অধিকার সুনিশ্চিত করা হয়েছে। বাংলাদেশ ধর্ম-বর্ণ নির্বিশেষে সব মানুষের নিরাপদ আবাসভূমি। বর্তমান আওয়ামী লীগ সরকার জাতি-ধর্ম-বর্ণ-গোষ্ঠী নির্বিশেষে সবার উন্নয়ন করে যাচ্ছে।’
এর আগে নগরীর বটতলা, হাসনা বাজার,
কেল্লাবন্দ কাচারী এলাকায় নৌকা মার্কার পক্ষে গনসংযোগ ও মতবিনিময় সভা করেন আওয়ামী লীগ নেতা এ্যাড. রেজাউল করিম রাজু।
এসময় উপস্থিত ছিলেন রংপুর সিটি করপোরেশনের ২ নং ওয়ার্ড কাউন্সিল গোলাম সওয়ার মির্জা,সাবেক কাউন্সিল আবুল কালাম আজাদ, ৬নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মনোয়ারুল ইসলাম লেবু,হাজিরহাট থানা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক  বাবু ধীরেন রায়, ২ নং ওয়ার্ড আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মেঘনাথ রায়, সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক লেবু মিয়া, ২ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি এওয়ানুল হক সাজু, ৩ নং ওয়ার্ডসাবেক  কাউন্সিল লিটন মিয়া সহ জেলা ও ওয়ার্ড আ’লীগ,যুবলীগ,ছাত্রলীগ,কৃষক লীগের নেতৃবৃন্দ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )