রংপুর সিটি কর্পোরেশন এর ২ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের উন্নয়ন চিত্র তুলে ধরে নৌকার পক্ষে গনসংযোগ ও উঠান বৈঠক করেছেন জেলা আওয়ামী লীগের সাবেক সফল সাধারণ সম্পাদক এ্যাড. রেজাউল করিম রাজু।
রোববার (২জুলাই ) বিকেল থেকে মধ্য রাত পর্যন্ত ওয়ার্ডের মনোহর, শুকানচৌকি এলাকায় এ গনসংযোগ ও উঠান বৈঠক করেন তিনি।
গনসংযোগ কালে আওয়ামী লীগ নেতা রেজাউল করিম রাজু বলেন, শেখ হাসিনার সরকার জনবান্ধব সরকার। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে সবাই নিরাপদ,শান্তি ও স্বস্তিতে থাকে, দেশও এগিয়ে যায়। এই সরকারের আমলে ঘরে ঘরে বিদ্যুৎ দেয়া হয়েছে,গৃহহীনদের জন্য ঘর নির্মান করে দেয়া হয়েছে। জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর আজ সারা বাংলাদেশে মডেল মসজিদ করে দিয়েছেন।
তিনি বলেন, আজকে মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন হয়েছে, দেশের উন্নয়ন হয়েছে এই সরকার ক্ষমতায় আসার পরেই। তাই দেশের উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে আগামী নির্বাচনে নৌকায় ভোট দিয়ে আবারও শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী করতে সবার প্রতি আহ্বান জানান তিনি।
উঠান বৈঠকে সাবেক ইউপি সদস্য আমিনুর রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন ২ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মেঘনাথ রায়, মহানগর কৃষক লীগের সাধারণ সম্পাদক তহিদুল ইসলাম তুহিন, জেলা কৃষক লীগের সদস্য সচিব শহিদুল ইসলাম দুখু,
স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বাদল বাবু, রায়হান মিয়া, নুরুল হক সহ স্থানীয় আওয়ামী লীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ , কৃষক লীগের নেতৃবৃন্দ ।
প্রসঙ্গত,দীর্ঘ দিন ধরে রংপুর ১ আসন (গঙ্গাচড়া ও সিটি করপোরেশন আংশিক) এলাকায় সরকার দলীয় সংসদ সদস্য না থাকায় কাঙ্খিত উন্নয়ন থেকে বঞ্চিত এই এলাকার মানুষ। তাই বিভিন্ন সময় স্থানীয় নেতাকর্মীরা ও সাধারণ মানুষ এই এলাকা থেকে আ’লীগ নেতা এ্যাড. রেজাউল করিম রাজুকে নৌকা মার্কার প্রার্থী করার দাবি তুলে আসছে।