1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন
শিরোনাম
তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন মৃত শিক্ষকের বেতন ২০ বছর ধরে তুলে আলোচনায় জামায়াত নেতা

কাজ খুঁজে পাচ্ছেন না আলোচিত সানাই

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: রবিবার, ১৮ জুন, ২০২৩
  • ১৩৬ জন দেখেছেন

শোবিজ ছেড়ে মন দিয়েছিলেন ধর্ম-কর্মে। সংসারও বেঁধেছিলেন। কিন্তু সুখের সংসারে বেজে উঠেছে ভাঙনের সুর। বেশ কিছুদিন ধরে স্বামীর সঙ্গে বনিবনা হচ্ছে না। সম্প্রতি তিনি জানিয়েছিলেন, স্বামীর সঙ্গে বিয়ে বিচ্ছেদের পথে হাঁটছেন। সেসময়-ই জানান, আবারও মিডিয়ায় কাজ করতে চান, তবে পর্দা মেনে। খুঁজছেন নতুন কাজ।

কিন্তু মনমতো কাজ পাচ্ছেন না বলে জানালেন সানাই। সংবাদমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে এ কথা নিজেই জানিয়েছেন তিনি। নতুন কাজের বিষয়ে সানাই বলেন, ‘এখনো কোনো কাজ পাইনি, কারণ যে ধরনের কাজ খুঁজছি তা পাচ্ছি না। কারণ আমি শালীনতা বজায় রেখে কাজ করতে চাই। এখনো মন মতো কাজ না পেলেও শিগগিরই কাজ পেয়ে যাব।’

২০২২ সালের ২৭ মে আবু সালেহ মুসার সঙ্গে বিয়ে হয় সানাইয়ের। তার পৈতৃক নিবাস নীলফামারীতে এবং স্বামীর বাড়ি একই জেলার কিশোরগঞ্জ উপজেলার বাহাগিলি ইউনিয়নের দক্ষিণ দুরাকুঠি এলাকায়। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দিয়েছিলেন সানাই। এরপরই তার বিচ্ছেদের বিষয়টি সামনে আসে। তবে এখনও বিচ্ছেদ হয়নি বলেও জানান তিনি।

প্রসঙ্গত, মডেলিংয়ের মাধ্যমে ক্যারিয়ার শুরু করে পরবর্তীতে মিউজিক ভিডিওতে কাজ করেন সানাই। এরপর ‘ময়নার ইতিকথা’ ও ‘শালবনের মহুয়া’ নামের দুটি সিনেমায় অভিনয় করেন। যদিও সিনেমা দুটি পরবর্তীতে মুক্তির মুখ দেখেনি। কিন্তু ব্যক্তিগত ছবি ও ভিডিও প্রকাশের মাধ্যমে আলোচনায় আসা এ মডেল ২০১৮ সালে ব্রেস্ট ইমপ্ল্যান্ট করে বেশি আলোচিত হন তিনি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )