1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ন
শিরোনাম
আব্দুল কাইয়ূমকে গ্রেপ্তারের প্রতিবাদে আওয়ামী লীগ নেতাদের নিন্দা, নিঃশর্ত মুক্তির দাবি তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন

মেয়ের বলিউড অভিষেক নিয়ে যা বললেন শাহরুখ

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: মঙ্গলবার, ১৩ জুন, ২০২৩
  • ১২৩ জন দেখেছেন

শাহরুখ খানের একমাত্র কন্যা সুহানা খান বলিউডে পা রাখতে চলেছেন। জোয়া আখতার পরিচালিত ‘দ্য আর্চিজ’ ছবিতে দেখা যাবে তাকে। সোমবার ওটিটির জন্য তৈরি এ ছবির নতুন পোস্টার প্রকাশ্যে আনলেন নির্মাতারা।

ছেলে আরিয়ান খানের পোশাক কোম্পানিকে শুরু থেকেই সমর্থন করেছেন শাহরুখ। এবার মেয়ের জীবনের নতুন অধ্যায়ের শরিক হলেন তিনি।

সুহানার প্রথম ছবি নিয়ে নিজের মতামত জানিয়েছেন বাদশা। ছবি পোস্টার টুইট করে শাহরুখ লেখেন, মনে আছে বহু বছর আগে আমি আর্চির বইগুলো পড়ার জন্য অগ্রিম বুকিং করতাম। কত স্মৃতি।

তবে এখানেই শেষ নয়; সোমবার টুইটারে কিছুক্ষণের জন্য নেটিজেনদের প্রশ্নের মুখোমুখি হন শাহরুখ। ‘আস্ক এসআরকে’-এর মাধ্যমে মাঝেমধ্যেই যা করে থাকেন শাহরুখ। মূলত অনুরাগীদের সঙ্গে কথোপকথনের জন্যই তার এই উদ্যোগ।

শাহরুখের উদ্দেশে এক অনুরাগী প্রশ্ন করেন— মেয়ের প্রথম ছবি আসছে। একজন গর্বিত বাবা হিসেবে অভিনেতার মনের অবস্থা কী রকম? উত্তরে শাহরুখ বলেন, “বাবা হিসেবে কিছুটা পক্ষপাতিত্ব থাকবেই। উত্তেজনা থাকবেই। কিন্তু সব মিলিয়ে জোয়া আখতার পরিচালিত একটা ছবির অপেক্ষায় রয়েছি।

শুধু মেয়ে নয়, অন্য সন্তানদের প্রসঙ্গেও কথা বলেছেন বাদশা। এক অনুরাগী জানতে চান, শাহরুখ তার সন্তানদের মধ্যে কোন গুণটি অবশ্যই দেখতে চাইবেন। উত্তরে বাদশা লেখেন, অবান্তর বিষয় সহ্য করার ক্ষেত্রে আমার মতো ধৈর্য যেন থাকে।

সোমবার শাহরুখ যেসব প্রশ্নের উত্তর দিয়েছেন, তার মধ্যে কয়েকটি উত্তর ভাইরাল হয়েছে। যেমন একজন লেখেন— আপনার মতো জনপ্রিয়তা তো আর কেউ কোনো দিন উপভোগ করতে পারবে না। এ বিষয়ে অভিনেতার মতামত জানতে চান ওই অনুরাগী। উত্তরে শাহরুখ লেখেন, কিন্তু এর পেছনে আমার কঠোর পরিশ্রম যে কেউ কোনো দিন জানতে পারবেন না, সেটিই আমি উপভোগ করি।

মধ্যবিত্ত পরিবার থেকে উঠে আসা শাহরুখের এ সুদীর্ঘ সফর নিয়েও প্রশ্ন করেন এক অনুরাগী। জানতে চান এই যাত্রা কতটা কঠিন ছিল। বাদশা লেখেন— মোটের ওপর এখনো পর্যন্ত জীবন ভালোই কেটেছে। দর্শক ও বাকিরা প্রচুর ভালোবেসেছেন। তাই খুব একটা কঠিন ছিল না।

আপাতত অনুরাগীরা শাহরুখের নতুন ছবি ‘জাওয়ান’-এর অপেক্ষায় দিন গুনছেন। ছবিটি আগামী ৭ সেপ্টেম্বর মুক্তি পাওয়ার কথা।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )