1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
আব্দুল কাইয়ূমকে গ্রেপ্তারের প্রতিবাদে আওয়ামী লীগ নেতাদের নিন্দা, নিঃশর্ত মুক্তির দাবি তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন

‘হিট’ হলো ভিকি-সারার ছবি, ১০ দিনে আয় ৫৩ কোটি

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: সোমবার, ১২ জুন, ২০২৩
  • ১৪৯ জন দেখেছেন

বক্স অফিসে অফিশিয়ালি হিট হলো সারা আলি খান ও ভিকি কৌশল জুটির প্রথম ছবি ‘জারা হাটকে জারা বাঁচকে’। ছবিটি দশ দিনে আয় করে নিয়েছে ৫৩ কোটি রুপি।

চলচ্চিত্র বাণিজ্য বিশ্লেষক তরণ আদর্শ টুইটারে লিখেছেন, ‘জারা হাটকে জারা বাঁচকে হিট… ১০ দিনে আয় করেছেন ৫০ কোটি রুপির বেশি। ৭০ কোটি ছাড়িয়ে যাওয়ার মতো অবস্থায় আছে। সব আশঙ্কাকে ভুল প্রমাণ করে দিয়েছে, যারা বলেছিলেন সব মিলিয়ে ২০ কোটির বেশি আয় হবে না। দ্বিতীয় সপ্তাহে শুক্রবার ৩.৪২ কোটি, শনিবার ৫.৭৬ কোটি, রবিবার ৭.০২ কোটি। মোট ৫৩.৫৫ কোটি ভারতে।’

তরণ আদর্শ আরও জানান, এটি এবছরের তৃতীয় হিট হিন্দি ছবি। এর আগে পাঠান ও দ্য কেরালা স্টোরির হিন্দি ভার্সন হিট হয়েছিল। মাঝারি বাজেটের সিনেমা হিসেবে তিনি এটিকে বড় সাফল্য বলে মনে করছেন।

মূলত “একটা টিকিট কিনলে আরেকটা ফ্রি” এমন দুর্দান্ত বিজনেস স্ট্রাটেজিতে ভর করেই সাফল্য পেল ‘জারা হাটকে জারা বাঁচকে’। অফার পেয়ে ছবি দেখতে হলমুখী দর্শকরা।

২ জুন মুক্তি পেয়েছে লক্ষ্মণ উতরেকর পরিচালিত সিনেমা ‘জারা হাটকে জারা বাঁচকে’। কমেডি ঘরানার এই ছবিতে ইন্দোরের এক কম বয়সী দম্পতির চরিত্রে অভিনয় করেছেন সারা ও ভিকি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )