1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
আব্দুল কাইয়ূমকে গ্রেপ্তারের প্রতিবাদে আওয়ামী লীগ নেতাদের নিন্দা, নিঃশর্ত মুক্তির দাবি তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন

ঈদে আসছে রাজের ওয়েব সিরিজ ‘ইনফিনিটি ২’

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: রবিবার, ১১ জুন, ২০২৩
  • ১৪৩ জন দেখেছেন

‘পরাণ’ ও ‘হাওয়া’ ছবি দুটি দিয়ে আলোচিত হওয়া নায়ক শরিফুল রাজ এবার আসছেন ওটিটিতে। আসন্ন ঈদে ওটিটি প্ল্যাটফর্ম বিঞ্জে মুক্তি পাবে তার অভিনীত সাত পর্বের ওয়েব সিরিজ ‘ইনফিনিটি সিজন টু’। মুক্তির আগে এর ৫৮ সেকেন্ডের একটি টিজার প্রকাশিত হয়েছে ইউটিউবে।

২০২০ সালে ‘ইনফিনিটি’ সিরিজ মুক্তি পেয়েছিল। যেখানে দেখা মিলেছিল, এজেন্ট মুরাদ চরিত্রে অভিনয় করা রাজের মামার হত্যাকারী এজেন্ট চীফ সুমন আনোয়ার নিজের রুমে মৃত অবস্থায় পড়েছিলেন। নতুন সিজনের গল্প শুরু হবে এখান থেকে। যেখানে একটি মিশনে অনেকগুলো নিরপরাধ মানুষের জীবনে ক্রমাগত মৃত্যুর হাতছানি উঠে আসবে।

ম্যাক্স রাহমানের চিত্রনাট্যে এটি পরিচালনা করেছেন মেহেদি হাসিব। ‘ইনফিনিটি সিজন টু প্রসঙ্গে তার ভাষ্য, ‘এবারের গল্পটা আরও স্পেসিফিক। গত সিজনের বেশ কিছু রহস্যের উত্তরও দেয়া আছে গল্পের ভেতরেই। এবার আনকাট/লং টেকের ব্যবহার করেছি আমারা, বেশ কয়েকটা অ্যাকশন দৃশ্য উপভোগ করতে পারবেন দর্শকরা।’

শরিফুল রাজ বলেন, ‘সিরিজটি দর্শক পছন্দ করবে বলে আমার ধারণা। দীর্ঘদিন আমার নতুন কোনো কাজ আসেনি। এই ওয়েব সিরিজের মাধ্যমে দর্শকরা আবার আমাকে খুঁজে পাবে।’

শরিফুল রাজ ছাড়াও এই সিরিজে অভিনয় করেছেন আব্দুন নূর সজল, মুমতাহিনা চৌধুরী টয়া, সাঞ্জু জন, শিবলি নোমান, মুরাদ পারভেজসহ অনেকেই। বিশেষ দুটি চরিত্রে কাজ করেছেন এস এন জনি ও সামিয়া অথৈ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )