1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন মৃত শিক্ষকের বেতন ২০ বছর ধরে তুলে আলোচনায় জামায়াত নেতা তরুণীর ঘরে আপত্তিকর অবস্থায় আটক ইসলামী ছাত্র আন্দোলন নেতা, সমাধান বিয়েতে এবার হল সংসদ এজিএসের রুমে সমকামিতার অভিযোগ

খেরসনে বাঁধ উড়িয়ে দিল রাশিয়া, জরুরি বৈঠকে জেলেনস্কি

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: মঙ্গলবার, ৬ জুন, ২০২৩
  • ১৪৩ জন দেখেছেন

রুশ বাহিনী ইউক্রেনের দক্ষিণাঞ্চলের কৌশলগত খেরসনের ‘নোভো কাখোভকা’ বাঁধ উড়িয়ে দিয়েছে বলে দাবি করেছে কিয়েভের সামরিক বাহিনী। নোভা কাখোভকা শহরটি খেরসনে অবস্থিত। শহরটি রক্ষায় এই বাঁধটি খুবই গুরুত্বপূর্ণ। এদিকে পরিস্থিতি মোকাবিলায় জরুরি বৈঠক ডেকেছেন ভলোদিমির জেলেনস্কি।

মঙ্গলবার ইউক্রেনের সশস্ত্র বাহিনীর দক্ষিণের কমান্ড বিবৃতিতে দাবি করেছে, ‘কাখোভকা বাঁধটি শত্রুরা হামলা চালিয়ে উড়িয়ে দিয়েছে।’

সেনাবাহিনী বলছে, বাঁধটিতে ধ্বংসের মাত্রা, পানির গতি এবং কতটুকু প্লাবিত হতে পারে তা পর্যবেক্ষণ করা হচ্ছে।

খবর পাওয়া মাত্রই দুর্ঘটনা এড়াতে আশপাশের লোকজনকে নিরাপদে থাকার অনুরোধ জানিয়েছে ইউক্রেনীয় কর্তৃপক্ষ। সূত্রের বরাতে রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাস জানিয়েছে, বাঁধটি ধ্বংস হয়ে গেছে এবং দ্রুতগতিতে প্লাবিত হচ্ছে। তবে মস্কোপন্থি মেয়র এ ঘটনার জন্য ইউক্রেনের গোলাবর্ষণকে দায়ী করছেন। প্রথমে বাঁধ ধসের খবর অস্বীকার করে মেয়র ভ্লাদিমির লিওন্টিভ বলেন, ‘সব কিছু স্বাভাবিক ও শান্ত। এখানে কিছুই হয়নি।

খেরসনে রাশিয়ার নিয়ন্ত্রিত অংশে সোভিয়েত যুগের এই বাঁধটি ধ্বংস হয়ে থাকলে পুরো অঞ্চল ভয়াবহ বন্যা দেখা দিতে পারে। প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, বাঁধের আশপাশে একাধিক বিস্ফোরণে ঘটে। তবে এই ভিডিওর সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।

আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, প্রায় ৯৮ ফুট প্রশস্ত এবং ৩ দশমিক ২ কিলোমিটার দৈর্ঘ্যর বাঁধটি ১৯৫৬ সালে কাখোভকা জলবিদ্যুৎ কেন্দ্রের অংশ হিসেবে দিনিপ্রো নদীর ওপর নির্মাণ করা হয়।

সূত্র: আলজাজিরা, সিএনএন

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )