1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন মৃত শিক্ষকের বেতন ২০ বছর ধরে তুলে আলোচনায় জামায়াত নেতা তরুণীর ঘরে আপত্তিকর অবস্থায় আটক ইসলামী ছাত্র আন্দোলন নেতা, সমাধান বিয়েতে এবার হল সংসদ এজিএসের রুমে সমকামিতার অভিযোগ

গঙ্গায় ভেঙে পড়ল নির্মাণাধীন সেতু

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: সোমবার, ৫ জুন, ২০২৩
  • ১০১ জন দেখেছেন

বিহারের ভাগলপুরে গঙ্গায় আবারও ভেঙে পড়ল নির্মাণাধীন সেতু। লাইভ হিন্দুস্তানের প্রতিবেদন অনুযায়ী, রোববার বিকেল পাঁচটা নাগাদ নির্মাণাধীন সেতুটি ভেঙে পড়ে।

পরবত্তা থানা এলাকায় সুলতানগঞ্জ (ভাগলপুর জেলা) এবং অগুবানির (খগড়িয়া জেলা) মধ্যে গঙ্গার ওপর সেতুটি নির্মাণ করা হচ্ছি। প্রাথমিকভাবে জানা গেছে ১০, ১১ ও ১২ নম্বর স্তম্ভ ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে যায়।

তিনটি স্তম্ভের সঙ্গে যে অংশটি যুক্ত ছিল, তাও হুড়মুড়িয়ে গঙ্গায় ভেঙে পড়েছে বলে লাইভ হিন্দুস্তানের প্রতিবেদনে জানানো হয়েছে। খবর হিন্দুস্তান টাইমস।

রোববারের ঘটনার পর সেতু নির্মাণের বিষয়টি নিয়ে প্রশ্ন উঠেছে। গেল বছরের এপ্রিলে ওই সেতুটি ভেঙে পড়েছিল। সেই ঘটনার পর ১৪ মাস কাটতে না কাটতেই ফের ভেঙে পড়ল সেতুর একাংশ।

সংবাদসংস্থা এএনআইকে ডেপুটি ডিস্ট্রিক্ট কালেক্টর কুমার অনুরাগ বলেন, গতকাল সন্ধ্যায় ওই নির্মাণাধীন সেতুটি ভেঙে পড়ে। হতাহতের খবর মেলেনি। ঘটনাস্থলে গিয়েছেন কর্মকর্তারা।

কর্মকর্তারা জানিয়েছেন, ২০১৪ সালে সেই চার লেনের সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। ২০১৯ সালের মধ্যে সেই ব্রিজের নির্মাণকাজ শেষ হয়ে যাওয়ার কথা ছিল।

কিন্তু জমি অধিগ্রহণে দেরি হওয়ায় নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শেষ করা যায়নি। পরে করোনাভাইরাস মহামারি শুরু হয়ে যাওয়ায় ৩ দশমিক ১১ কিলোমিটারের সেতুর কাজ থেমে যায়। পরে আবার কাজ শুরু হয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )