1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন মৃত শিক্ষকের বেতন ২০ বছর ধরে তুলে আলোচনায় জামায়াত নেতা তরুণীর ঘরে আপত্তিকর অবস্থায় আটক ইসলামী ছাত্র আন্দোলন নেতা, সমাধান বিয়েতে এবার হল সংসদ এজিএসের রুমে সমকামিতার অভিযোগ

হাইড্রোজেনচালিত ট্রামের পরীক্ষামূলক যাত্রা দক্ষিণ কোরিয়ায়

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: সোমবার, ৫ জুন, ২০২৩
  • ১২১ জন দেখেছেন

চলতি মাস থেকে পরীক্ষামূলকভাবে প্রথম হাইড্রোজেনচালিত বৈদ্যুতিক ট্রামের বাণিজ্যিক উদ্বোধনের প্রস্তুতি নিতে যাচ্ছে দক্ষিণ কোরিয়া।

হুন্দাই মোটর গ্রুপের অধীনে রেলওয়ে, প্রতিরক্ষা ও প্লান্ট সিস্টেম সরবরাহকারী হুন্দাই রোটেম এটি পরিচালনা করবে।

বুধবার বাণিজ্য, শিল্প ও জ্বালানি মন্ত্রণালয়ের বরাতে জানা যায়, হাইড্রোজেন জ্বালানি প্রযুক্তিসংবলিত কোম্পানির নির্মিত ট্রামটি উত্তর চুংচেং প্রদেশের ওসোং এবং শিল্পনগরী উলসানের মধ্যবর্তী দুটি রেলওয়ে টেস্ট ট্র্যাকে চালানো হবে। মোট ২৫ হাজার কিলোমিটার দূরত্ব চালনা করার পরিকল্পনা রয়েছে জুন-ডিসেম্বর পর্যন্ত।

মন্ত্রণালয় জানায়, কোরিয়ায় উদ্বোধনের পর কোম্পানিটির লক্ষ্য বৈশ্বিক বাজারে প্রবেশ করা। ট্রামটি এরই মধ্যে ১৬ মে জার্মানিতে অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল ফোরাম ডিজাইন অ্যাওয়ার্ড জিতে বৈশ্বিক স্বীকৃতি অর্জন করে নিয়েছে।

ট্রামটি হাইড্রোজেন ফুয়েল সেল ও ব্যাটারির সমন্বয়ে হাইব্রিড সিস্টেমের কারণে প্রতিবার চার্জে ১৫০ কিলোমিটার দূরত্ব চলতে সক্ষম। হাইড্রোজেন ফুয়েল সেল হচ্ছে এমন প্রযুক্তি, যেখানে হাইড্রোজেন ও অক্সিজেনের বিক্রিয়ায় বিদ্যুৎ এবং উপজাত হিসেবে পানি উৎপন্ন হয়। এতে কার্বন কিংবা দূষণের জন্য দায়ী কোনও কণার নিঃসরণ ঘটে না।

হুন্দাই রোটেম জানিয়েছে, পরিবেশবান্ধব পরিবহনটি এয়ার ফিল্টার ও হিউমিডিফায়ারের (আর্দ্রতা সৃষ্টিকারক) বাতাসকে বিশুদ্ধ করতে পারে। হাইড্রোজেন জ্বালানির দহনে বিদ্যুৎ উৎপাদনের পাশাপাশি জলীয় বাষ্প নির্গত হয় বলে এ প্রযুক্তি ব্যবহারে ট্রামের বাইরের বায়ুর গুণমানও উন্নত হবে। কারণ অন্যান্য জীবাশ্ম জ্বালানির মতো হাইড্রোজেন জ্বালানি কোনও বায়ুদূষণের উপাদান তৈরি করে না।

কোম্পানিটি জোর দিয়ে জানায়, ই-ট্রাম গতানুগতিক ট্রামের চেয়েও বেশি সাশ্রয়ী হবে। ট্রামটি হাইড্রোজেন জ্বালানি ব্যবহার করে নিজেই শক্তি উৎপাদন করতে পারে বলে এর শক্তি সরবরাহের জন্য কোনও ওভারহেড বৈদ্যুতিক লাইনের প্রয়োজন হবে না। ফলে খরচ বেঁচে যাবে নির্মাণ ও ব্যবস্থাপনার।

মন্ত্রণালয়ের ৪ হাজার ২২০ কোটি ওয়ান (৩ কোটি ১৯ লাখ ডলার) প্রকল্পের অংশ হচ্ছে এই ই-ট্রাম। এ প্রকল্পের লক্ষ্য হাইড্রোজেনচালিত ই-ট্রাম ইন্ডাস্ট্রির ইকোসিস্টেম তৈরি করা।

হুন্দাই রোটেম ই-ট্রাম ছাড়াও হাইড্রোজেন জ্বালানি কোষ দিয়ে চালানো সক্ষম সাঁজোয়া যান তৈরির কাজ করছে। পরিবহন ব্যবস্থায় হাইড্রোজেন জ্বালানির ব্যবহার সফল করবে পরিবেশবান্ধব প্রযুক্তিকে। সূত্র: দ্য কোরিয়া হেরাল্ড।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )