1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন
শিরোনাম
সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন মৃত শিক্ষকের বেতন ২০ বছর ধরে তুলে আলোচনায় জামায়াত নেতা তরুণীর ঘরে আপত্তিকর অবস্থায় আটক ইসলামী ছাত্র আন্দোলন নেতা, সমাধান বিয়েতে এবার হল সংসদ এজিএসের রুমে সমকামিতার অভিযোগ

ভয়াবহ দাবানলে পুড়ছে কানাডার ব্রিটিশ কলাম্বিয়ার বনাঞ্চল

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: সোমবার, ৫ জুন, ২০২৩
  • ১৩৫ জন দেখেছেন

ভয়াবহ দাবানলে পুড়ছে কানাডার ব্রিটিশ কলাম্বিয়া প্রদেশের বনাঞ্চল। দ্রুত ছড়িয়ে পড়া এ আগুনে এরইমধ্যে পুড়ে ছাই হয়ে গেছে প্রায় আড়াই লাখ হেক্টর বনভূমি। খবর ডয়চে ভেলের।

প্রতিবেদনে বলা হয়েছে, গত তিন দিন ধরে জ্বলতে থাকা ভয়াবহ এ দাবানল ছড়িয়ে পড়েছে প্রদেশটির ডোনি ক্রিক অঞ্চলের প্রায় ৩৫ কিলোমিটার এলাকাজুড়ে।

কর্তৃপক্ষ জানায়, রোববার (৪ জুন) পর্যন্ত ব্রিটিশ কলাম্বিয়ার ৬৭টি এলাকায় দাবানল সৃষ্টি হয়েছে। এরমধ্যে একদিনেই নতুন করে আগুন লেগেছে ১১টি এলাকায়।

দাবানল নিয়ন্ত্রণে আনতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন কয়েক হাজার দমকলকর্মী। আগুন নেভাতে ব্যবহার করা হচ্ছে অগ্নিনির্বাপক হেলিকপ্টার। তবে এখনও বেশিরভাগ অঞ্চলের দাবানল নিয়ন্ত্রণের বাইরে বলে জানান তারা।

সেইসঙ্গে, প্রচণ্ড বাতাসের কারণে আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হচ্ছে বলেও জানায় দমকল বাহিনী। পরিস্থিতি নিয়ন্ত্রণে এরইমধ্যে সতর্কতা জারি করেছে স্থানীয় কর্তৃপক্ষ।

গীষ্ম শুরু না হতেই গেল কয়েকদিন ধরেই কানাডার আলাবার্টা এবং ব্রিটিশ কলাম্বিয়ার বনাঞ্চলগুলোতে ছড়িয়ে পড়ছে ভয়াবহ দাবানল। আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় গেল মাসে আলবার্টায় জরুরি অবস্থা জারি করা হলে, সরিয়ে নেয়া হয় কয়েক হাজার বাসিন্দাকে। ব্যাহত হয় তেল ও গ্যাস উৎপাদন।

এদিকে, আবহাওয়া অনুকূলে না থাকায় দাবানলে নিয়ন্ত্রণে আসতে আরও সময় লাগবে বলে জানিয়েছে কানাডার আবহাওয়া দফতর।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )