1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৭:০২ পূর্বাহ্ন
শিরোনাম
সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন মৃত শিক্ষকের বেতন ২০ বছর ধরে তুলে আলোচনায় জামায়াত নেতা তরুণীর ঘরে আপত্তিকর অবস্থায় আটক ইসলামী ছাত্র আন্দোলন নেতা, সমাধান বিয়েতে এবার হল সংসদ এজিএসের রুমে সমকামিতার অভিযোগ

টাইটানিকের ধ্বংসাবশেষে নেকলেসের সন্ধান

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: সোমবার, ২৯ মে, ২০২৩
  • ১২১ জন দেখেছেন

১০০ বছরের বেশি সময় ধরে আটলান্টিকের তলদেশে পড়ে রয়েছে টাইটানিকের ধ্বংসাবশেষ। সেই ধ্বংসাবশেষে একটি নেকলেসের সন্ধান মিলেছে।

গভীর সমুদ্র ম্যাপিং কোম্পানি ম্যাগেলান এ গয়নার ছবি তুলেছে। প্রাক-ঐতিহাসিক যুগের মেগালোডন হাঙরের দাঁত দিয়ে তৈরি এই গয়না।

টাইটানিকের ধ্বংসাবশেষে নেকলেস আবিষ্কারের ঘটনাকে ‘শ্বাসরুদ্ধকর’ হিসেবে বর্ণনা করেছেন ম্যাগেলানের প্রধান নির্বাহী রিচার্ড পারকিনসন।

টাইটানিকের ধ্বংসাবশেষটি রয়েছে উত্তর আটলান্টিকের তলদেশে, সমুদ্রপৃষ্ঠ থেকে ১৩ হাজার ১২৩ ফুট গভীরে। স্থানটি কানাডা উপকূল থেকে প্রায় ৬৫০ কিলোমিটার দূরে। ১৯৬৫ সালে প্রথম ধ্বংসাবশেষটি খুঁজে পাওয়া যায়। তখন থেকেই সেটিকে ঘিরে ব্যাপক অনুসন্ধান ও গবেষণা চালানো হচ্ছে।

কাজটির সঙ্গে যুক্ত দলটি বলেছে, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের মধ্যে থাকা চুক্তির কারণে তারা নেকলেসটি স্পর্শ করেনি। চুক্তি অনুযায়ী, টাইটানিকের ধ্বংসাবশেষ থেকে প্রত্নবস্তু অপসারণে বিধিনিষেধ আছে।

ত্রিমাত্রিক স্ক্যানের মাধ্যমে প্রথমবারের মতো টাইটানিকের পুরো ধ্বংসাবশেষের চিত্র তৈরির অংশ হিসেবে নেকলেসটির ছবি তোলা হয়েছে।

ম্যাগেলান বলেছে, ডুবে যাওয়ার সময় টাইটানিকে ২ হাজার ২০০ যাত্রী ছিলেন। নেকলেসটির মালিককে শনাক্তে তারা এসব যাত্রীর পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করবেন।

প্রকল্পটির অংশ হিসেবে টাইটানিকের যাত্রীদের ফুটেজ, বিশেষ করে তাদের মুখমণ্ডল, জাহাজে ওঠার সময় তারা যে পোশাক পরেছিলেন, তা বিশ্লেষণ করা হবে বলে জানিয়েছে ম্যাগেলান।

টাইটানিকের পুরো ধ্বংসাবশেষের ছবি তৈরিতে গত গ্রীষ্মে স্ক্যানিংয়ের কাজটি করে ম্যাগেলান ও আটলান্টিক প্রোডাকশন। তারা প্রকল্পটি নিয়ে একটি তথ্যচিত্র তৈরি করছে।

দূরনিয়ন্ত্রিতভাবে ডুবোযানের মাধ্যমে টাইটানিকের ধ্বংসাবশেষের তথ্য সংগ্রহ করা হয়। ধ্বংসাবশেষের প্রতিটি কোণ থেকে ৭ লাখের বেশি ছবি নেওয়া হয়। এগুলো দিয়ে পুরো ধ্বংসাবশেষের ছবি তৈরি করা সম্ভব হয়। সম্প্রতি এই ছবি প্রকাশ করা হয়।

১৯১২ সালে ইংল্যান্ডের সাউদাম্পটন থেকে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে যাচ্ছিল টাইটানিক। সেটি ছিল জাহাজটির প্রথম যাত্রা। পথে ১৫ এপ্রিল এক হিমশৈলের সঙ্গে ধাক্কা লেগে ডুবে যায় টাইটানিক। মৃত্যু হয় জাহাজে থাকা আনুমানিক ১ হাজার ৫০০ যাত্রীর। সে সময় বিশ্বের সবচেয়ে বড় জাহাজ ছিল টাইটানিক।

সূত্র : বিবিসি , আল-জাজিরা

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )