1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শনিবার, ২৭ জুন ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন
শিরোনাম
লক্ষ্মীপুরে একই পরিবারের ৩ জনকে গলা কেটে হত্যা গাইবান্ধা গাইবান্ধায় ৬ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে রেস্টুরেন্টে আগুন আটক ১ জন পাঠ্যবইয়ে থাকছে না ওসমান হাদির বীরত্বগাথা, এই চক্রান্ত কোনো ভাবেই সফল হতে দেবো না: হাদির বোন তিস্তা সেচ প্রকল্পে ১৪০০ কোটি টাকার ‘মহা হরিলুট’: খাতা-কলমে উন্নয়ন, বাস্তবে কৃষকের হাহাকার অনুষ্ঠান থেকে গরিবের ডাক্তারকে পুলিশে ধরিয়ে দিলেন যুবদলের নেতাকর্মীরা সাবেক মেয়রকে ছিনিয়ে নিলেন আ.লীগ নেতাকর্মীরা, পুলিশ বলছে পালিয়ে গেছে তারাগঞ্জে শিশু সানজিদা হত্যা: আটক মুজাহিদের স্বীকারোক্তি আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশ ও প্রবাসবাসীকে শুভেচ্ছা ধানমন্ডিতে জামায়াতের মিছিল শেষে ‘দোসর’ আখ্যা দিয়ে সাংবাদিককে মারধর ময়মনসিংহে ৮ স্থানে আওয়ামী লীগের বিক্ষোভ কর্মসূচি

চীনে তৈরি যাত্রীবাহী বিমানের প্রথম বাণিজ্যিক যাত্রা

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: রবিবার, ২৮ মে, ২০২৩
  • ১৩৬ জন দেখেছেন

প্রথম বাণিজ্যিক যাত্রা সম্পন্ন করেছে চীনের তৈরি যাত্রীবাহী জেট সি৯১৯।

চায়না ইস্টার্ন এয়ারলাইনস পরিচালিত উদ্বোধনী ফ্লাইট এমইউ৯১৯১ আজ রবিবার সকালে সাংহাই হংকিয়াও আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রা করে।

দুই ঘণ্টা ৪০ মিনিটের এই ফ্লাইটে যাত্রী ছিল ১২৮ জন। স্থানীয় সময় দুপুরে ফ্লাইটটি বেইজিং ক্যাপিটাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে পৌঁছায়।

সি৯১৯ আন্তর্জাতিক মান অনুযায়ী চীনের উদ্ভাবিত প্রথম জেটলাইনার। মেধাস্বত্বের মালিকানাও দেশটির। অনেক দিন ধরে এই খাতে পশ্চিমাদের সঙ্গে প্রতিযোগিতার চেষ্টা করছে চীন। অবশেষে এক দশক পর গুরুত্বপূর্ণ মাইলফলকটি অর্জন করলো দেশটি।

রাষ্ট্রায়ত্ত সম্প্রচারমাধ্যম সিসিটিভির খবরে বলা হয়েছে- বেইজিং আশা করছে, সি৯১৯ বাণিজ্যিক জেটলাইনার বোয়িং ৭৩৭ ম্যাক্স ও এয়ারবাস এ৩২৯ এর মতো জনপ্রিয় মডেলকে চ্যালেঞ্জ করবে। ভবিষ্যতে অভ্যন্তরীণভাবে প্রস্তুত উড়োজাহাজে দেশের বেশির ভাগ যাত্রী ভ্রমণ করবে, এমন পরিকল্পনা নিয়ে চীন এগোচ্ছে।

চীন জেট তৈরিতে প্রচুর বিনিয়োগ করেছে। তারা উড়োজাহাজের মূল প্রযুক্তিতে স্বয়ংসম্পূর্ণ হতে চায়।

সি৯১৯ তৈরি করেছে রাষ্ট্রীয় মালিকানাধীন কমার্শিয়াল এয়ারক্রাফট করপোরেশন অব চায়না (কম্যাক)। তবে ইঞ্জিনসহ অনেক যন্ত্রাংশ বিদেশ থেকে আনতে হয়েছে।

আগামীকাল সোমবার থেকে সি৯১৯ সাংহাই ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর চেংডুর মধ্যে নিয়মিত রুটে যাতায়াত করবে।

ন্যারো ডিজাইনের এই জেটের প্রথম মডেলে ১৬৪ জন যাত্রীর জন্য আসন রয়েছে। গত বছর সাংহাইয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে চায়না ইস্টার্নের কাছে প্রথম উড়োজাহাজটি হস্তান্তর করে কম্যাক।

সূত্র : বিবিসি, সিজিটিএন

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )