1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৪:৪৪ অপরাহ্ন
শিরোনাম
আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন পেসার রুবেল হোসেন মার্কিন নৌ-অবরোধ ভেঙ্গে হরমুজ পার হলো অন্তত ৮ জাহাজ চট্টগ্রামে ডিসি অফিসের সামনে ছাত্রলীগ–যুবলীগের মানববন্ধন রংপুরসহ দেশের বিভিন্ন অঞ্চলে টানা ৫ দিন বৃষ্টির আভাস হরমুজে বিধ্বস্ত ২৪ কোটি ডলারের মার্কিন ড্রোন বিএনপি ভোটে জেতায় ১৭ বছর পর ‘ভাত’ খেলেন কিশোরগঞ্জের ইনু মিয়া মধ্যপ্রাচ্যের বিকল্প শ্রমবাজারের সন্ধানে সুনির্দিষ্ট পরিকল্পনা আছে সরকারের : প্রধানমন্ত্রী ইরানের বন্দরে অবরোধ শুরু করেছে যুক্তরাষ্ট্র বৈশাখের মঞ্চে রাজনৈতিক বার্তা: ফিরে আসবে আওয়ামী লীগ মিথ্যা মামলার বাদীদের তালিকা করা হচ্ছে, সময় বদলাতে সময় লাগবে না: এ আরাফাত

দ্বিতীয় দিনে সৌদি পৌঁছেছেন ৩৪৬৯ হজযাত্রী

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: মঙ্গলবার, ২৩ মে, ২০২৩
  • ১০৫ জন দেখেছেন

রাজধানীর আশকোনা হজ ক্যাম্প এখন হজযাত্রীতে ভরপুর। সকাল থেকে প্রতিটি ফ্লাইট যথাসময়ে যাত্রী নিয়ে ছেড়েছে। এবারের হজের সার্বিক ব্যবস্থাপনায় হজযাত্রীরা বেশ সন্তুষ্ট। হজের প্রথম দিনে ভিসা জটিলতায় আটকে পড়া ১৪০ যাত্রী সোমবার (২২ মে) ৫টা ২০ মিনিটের ফ্লাইটে সৌদি আরবের উদ্দেশে ঢাকা ছেড়েছেন।

হজ অফিস সূত্র জানায়, হজযাত্রার প্রথম দিন রোববার ভোর থেকে সোমবার (২২ মে) সকাল ১০টা পর্যন্ত ৯টি ফ্লাইটে ৩ হাজার ৪৬৯ জন হজযাত্রী সৌদি পৌঁছেছেন। এরমধ্যে বাংলাদেশ বিমানের ৭টি ফ্লাইটে ২ হাজার ৭০৯ জন ও দুটি বেসরকারি ফ্লাইটে ৭৬০ জন হজযাত্রী সৌদি পৌঁছান।

সোমবার (২২ মে) হজযাত্রার দ্বিতীয় দিনে ৭টি ফ্লাইট পরিচালনা হবে। এরমধ্যে বাংলাদেশ বিমানের ৫টি ও দুটি বেসরকারি ফ্লাইটে প্রায় ২ হাজার ৫১১ জন হজযাত্রী পবিত্র মক্কা নগরীতে পৌঁছানোর কথা রয়েছে।

এদিন সকালে আশকোনা হজ ক্যাম্পে গিয়ে হজযাত্রীদের ব্যস্ততা চোখে পড়ে। ক্যাম্পের সার্বিক ব্যবস্থাপনায় সন্তুষ্টি প্রকাশ করেছেন অনেকে। তবে ফ্লাইট নিশ্চিত হলেও এখনো ভিসা ও টিকিট পাননি অনেকে। প্রথম দিনে ১৪০ হজযাত্রীর ভিসা না পাওয়ায় অনেকের মধ্যে দুশ্চিন্তা ছাপ দেখা গেছে। আবার শুরুতে সরকারি ব্যবস্থাপনায় খাবারের খরচ অন্তর্ভুক্ত থাকলেও এখন জানানো হচ্ছে, এ খরচ ব্যক্তিগত। খাবারের জন্য বরাদ্দের টাকা হজযাত্রীদের ব্যাংক হিসাবে ফেরত পাঠানো হবে। এ নিয়েও হজযাত্রীদের মধ্যে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া।

গত শনিবার (২০ মে) দিনগত রাত (রোববার ভোর) ৩টা ২০ মিনিটে চলতি বছরের প্রথম হজ ফ্লাইট ঢাকা ছাড়ে। প্রথম ফ্লাইটে ৪১৫ হজযাত্রী সৌদি আরব পৌঁছান। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমানের হজ ফ্লাইট বিজি-৩০০১-এ এসব হজযাত্রী সৌদি আরবের উদ্দেশ্যে যাত্রা করেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )