1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন

খুলনা সিটি নির্বাচনে ১০ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিয়োগ

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: সোমবার, ২২ মে, ২০২৩
  • ১৩৯ জন দেখেছেন

খুলনা সিটি করপোরেশন (কেসিসি) নির্বাচন আগামী ১২ জুন অনুষ্ঠিত হবে। নির্বাচন ঘিরে ১০ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হয়েছে। 

রোববার (২১ মে) নির্বাচন কমিশন সচিবালয়ের উপ-সচিব (আইন) মো. আব্দুছ সালামের সই করা প্রজ্ঞাপন থেকে এই তথ্য জানা গেছে।

প্রজ্ঞাপনে বলা হয়, গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষে ১৯ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে ভোটগ্রহণের আগের দুই দিন, ভোটগ্রহণের দিন ও ভোটগ্রহণের পরের দুই দিন অর্থাৎ ২৩ থেকে ২৭ মে- মোট পাঁচ দিন এবং খুলনা ও বরিশাল সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষে ২০ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে ভোটগ্রহণের আগের দুইদিন, ভোটগ্রহণের দিন ও ভোটগ্রহণের পরের দুই দিন অর্থাৎ ১০ জুন থেকে ১৪ জুন পর্যন্ত- পাঁচ দিনের জন্য প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দেওয়া হলো।

খুলনা সিটি করপোরেশন নির্বাচনে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হলেন যারা

১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের নির্বাচনী এলাকার দায়িত্বে খুলনার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবদাস চন্দ্র অধিকারী; ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের নির্বাচনী এলাকার দায়িত্বে খুলনার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারওয়ার আহম্মেদ; ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের নির্বাচনী এলাকার দায়িত্বে খুলনার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আল-আমিন; ১০, ১১ ও ১২ নম্বর ওয়ার্ডের নির্বাচনী এলাকার দায়িত্বে খুলনার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মোস্তাফিজুর রহমান; ১৩, ১৪ ও ১৫ নম্বর ওয়ার্ডের নির্বাচনী এলাকার দায়িত্বে খুলনার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নয়ন বিশ্বাস; ১৬, ১৭ ও ১৮ নম্বর ওয়ার্ডের নির্বাচনী এলাকার দায়িত্বে খুলনার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. নাজমুল কবির; ১৯, ২০ ও ২১ নম্বর ওয়ার্ডের নির্বাচনী এলাকার দায়িত্বে বাগেরহাটের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আসাদুর জামান; ২২, ২৩ ও ২৪ নম্বর ওয়ার্ডের নির্বাচনী এলাকার দায়িত্বে সাতক্ষীরার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাকিবুল ইসলাম; ২৫, ২৬ ও ২৭ নম্বর ওয়ার্ডের নির্বাচনী এলাকার দায়িত্বে গোপালগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অমিত কুমার বিশ্বাস এবং ২৮, ২৯ ও ৩০ নম্বর ওয়ার্ডের নির্বাচনী এলাকার দায়িত্বে ফরিদপুরের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফরিদ উদ্দিন।

এ ছাড়া গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ১৯ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে ১০ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )