1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন

নির্বাচনকালীন ভোট স্থগিত বা বাতিলের ক্ষমতা ইসির হাতেই আছে’

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: রবিবার, ২১ মে, ২০২৩
  • ১৪৯ জন দেখেছেন

নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা বলেছেন, নির্বাচন চলাকালীন সময়ে ভোট স্থগিত বা বাতিলের ক্ষমতা আগের মতই আছে ইসির। রোববার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

নির্বাচন কমিশনার বলেন, নির্বাচনের পর ফলাফলের গেজেট প্রকাশের পরও ভোটে অনিয়ম হয়েছে এমন তথ্য পেলে গেজেট স্থগিত করার এবং তদন্ত করে অনিয়ম পেলে নির্বাচন বাতিল করার ক্ষমতা চেয়েছিল ইসি। তবে গণপ্রতিনিধিত্ব আদেশে মন্ত্রীপরিষদ সম্ভবত পুরো আসন বা নির্বাচনী এলাকা বাদ দিয়ে শুধুমাত্র কেন্দ্র বাতিল করার সুযোগ রেখেছে। কিন্তু নির্বাচন চলাকালীন সময়ে ভোট স্থগিত বা বাতিলের ক্ষমতা ইসির আগের মতোই আছে।

তিনি আরও বলেন, গাইবান্ধার মতো পুরো আসনের ভোট বন্ধ করার সুযোগ এখনো আছে। ৯১এ এর ক্ষমতাবলে গাইবান্ধার ভোট বন্ধ করা হয়েছিলো। ইসির চাহিদা অনুযায়ী সব না পেলেও কিছুটা হয়েছে, সেক্ষেত্রে ইসির ক্ষমতা বেড়েছে। ইসি যা চেয়েছে তা পেলে অপরাধীরা সতর্ক হতো।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )