1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন মৃত শিক্ষকের বেতন ২০ বছর ধরে তুলে আলোচনায় জামায়াত নেতা তরুণীর ঘরে আপত্তিকর অবস্থায় আটক ইসলামী ছাত্র আন্দোলন নেতা, সমাধান বিয়েতে এবার হল সংসদ এজিএসের রুমে সমকামিতার অভিযোগ

আমাদের অঞ্চলকে সংঘাতের ক্ষেত্র হয়ে উঠতে দেব না : মোহাম্মদ বিন সালমান

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শুক্রবার, ১৯ মে, ২০২৩
  • ১৩১ জন দেখেছেন

সৌদি আরবের ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান বলেছেন, ‘আমরা আমাদের অঞ্চলকে সংঘাতের ক্ষেত্র হয়ে উঠতে দেব না। আমাদের দেশগুলোকে যে বছরের পর বছর দ্বন্দ্ব সংঘাতের শিকার ছিল। যথেষ্ট হয়েছে, আর নয়।’

আরব লীগের ৩২ তম শীর্ষ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে আজ একথা বলেন তিনি। সৌদি আরবের বন্দর নগরী জেদ্দায় আজ শুক্রবার এই সম্মেলন শুরু হয়েছে সম্মেলনে।

ফিলিস্তিন ইস্যুটি আরব ও মুসলিম বিশ্বের প্রধান এবং কেন্দ্রীয় সমস্যা। ফিলিস্তিন ইস্যু সৌদি আরবের পরিকল্পনায় অগ্রাধিকার ভিত্তিতে বিবেচ্য বলে তিনি মন্তব্য করেন। ফিলিস্তিন সংকট সমাধানের উপায় খুঁজে বের করার জন্য সব ধরনের প্রচেষ্টা চালানো হবে বলে বিন সালমান দৃঢ় প্রত্যয় ব্যকত করেন।

এদিন মোহাম্মদ বিন সালমান সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে আরব লীগে স্বাগত জানিয়ে বলেন, এক দশক ধরে যুদ্ধ বিধ্বস্ত দেশটিকে অবরুদ্ধ অবস্থা থেকে ফেরানো হয়েছে।

এদিকে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি আকস্মিক সফরে সৌদি আরব গেছেন। সেখানে আরব লীগের সামিটে তাকে দেখা গেছে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে সাক্ষাৎ করতে। সূত্র : পার্সটুডে ও গালফ নিউজ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )