1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন মৃত শিক্ষকের বেতন ২০ বছর ধরে তুলে আলোচনায় জামায়াত নেতা তরুণীর ঘরে আপত্তিকর অবস্থায় আটক ইসলামী ছাত্র আন্দোলন নেতা, সমাধান বিয়েতে এবার হল সংসদ এজিএসের রুমে সমকামিতার অভিযোগ

ভারতে ২০০০ রুপির নোট তুলে নেওয়ার ঘোষণা

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শুক্রবার, ১৯ মে, ২০২৩
  • ১৪৯ জন দেখেছেন

২০০০ রুপির নোট আর ছাপবে না ভারত সরকার, বদলাতে হবে ব্যাংকে- দীর্ঘদিন ধরেই চলছিল জল্পনা। ভারতের বাজার থেকে ২০০০ রুপির ব্যাংক নোট তুলে নেওয়ার ঘোষণা দিয়েছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। খবর টাইমস অব ইন্ডিয়া ও এবিপির।

আজ শুক্রবার এ ঘোষণা দেওয়া হয়েছে। একই সঙ্গে জানিয়ে দেওয়া হয়, যাদের কাছে ২০০০ রুপির নোট আছে, তা আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যেই যেন বদলে ফেলা হয়। রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়ার ১৯টি আঞ্চলিক শাখায় এ নোট জমা দিয়ে কম মূল্যমানের নোট দিয়ে সমপরিমাণ অর্থ নেওয়া যাবে। ২৩ মে এ কার্যক্রম শুরু হবে।

দেশের ব্যাংকগুলোকে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া জানিয়েছে, ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ব্যাংকগুলোতে যেন ডিপোজিট ও এক্সচেঞ্জের সুবিধা থাকে। যাতে নাগরিকদের কোনো অসুবিধায় পড়তে না হয়।

২০১৬ সালে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া বাজারে ২০০০ রুপির নতুন নোট আনে। তবে ২০১৮ ও ২০১৯ সালেই রিজার্ভ ব্যাংক বা আরবিআই বন্ধ করে দিয়েছিল ২ হাজার রুপির নোট ছাপানো। এখন ২০০০ রুপির নোট ইস্যু করা থেকে বিরত থাকতে বলেছে আরবিআই।

উল্লেখ্য, ভারতে ২০১৬ সালের ৮ নভেম্বর নোট বাতিলের সঙ্গে সঙ্গে একাধিক বড় ঘোষণা এসেছিল। সেবার ৫০০ ও ১০০০ রুপির নোট বাতিল করার ঘোষণা দিয়েছিলেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সে সময় রাতারাতিই নোট বাতিলের ঘোষণা করা হয়েছিল। এবার ৩০ সেপ্টেম্বর পর্যন্ত নাগরিকদের সময় দেওয়া হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )