1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন মৃত শিক্ষকের বেতন ২০ বছর ধরে তুলে আলোচনায় জামায়াত নেতা তরুণীর ঘরে আপত্তিকর অবস্থায় আটক ইসলামী ছাত্র আন্দোলন নেতা, সমাধান বিয়েতে এবার হল সংসদ এজিএসের রুমে সমকামিতার অভিযোগ

ইরানে সরকার বিরোধী বিক্ষোভে ৩ জনের মৃত্যুদণ্ড কার্যকর

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শুক্রবার, ১৯ মে, ২০২৩
  • ১৪৩ জন দেখেছেন

গত বছর দেশব্যাপী সরকার বিরোধী বিক্ষোভের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত তিনজনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। দেশটিতে এখন পর্যন্ত মোট সাতজন বিক্ষোভকারীর ফাঁসি কার্যকর করা হয়েছে।

শুক্রবার (১৯ মে) দেশটির বিচার বিভাগের বরাত দিয়ে এ তথ্য জানায় সিএনএন।

প্রতিবেদনে বলা হয়, নভেম্বরে ইসফাহানে তিন নিরাপত্তা কর্মীকে গুলি করে হত্যার ঘটনায় জড়িত থাকার দায়ে এই তিনজনকে দোষী সাব্যস্ত করা হয়েছিল। মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- মজিদ কাজেমি, সালেহ মিরহাশেমি ও সাঈদ ইয়াকুবি। গত ১৬ নভেম্বর মধ্যাঞ্চলীয় শহর ইসফাহানে বিক্ষোভের পর তাদের গ্রেপ্তার করা হয়। দেশটির বিপ্লবী আদালত কাজেমি ও আরও দুইজনকে ‘ঈশ্বরের বিরুদ্ধে শত্রুতার’ অভিযোগে দোষী সাব্যস্ত করে। চার দিনের বিচারের পর জানুয়ারিতে তাদের মৃত্যুদণ্ড দেওয়া হয়।

ইরানে পুলিশ হেফাজতে মাহশা আমিনির মৃত্যুর পর বিক্ষোভ শুরু হয়।

অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল অভিযোগ করেছে, তারা অন্যায্য বিচার ও নির্যাতনের শিকার হয়েছে। গত ডিসেম্বর থেকে ইরানে আরও চার বিক্ষোভকারীর ফাঁসি কার্যকর করা হয়েছে। আরও এক ডজন লোককে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে বলে জানা গেছে।

ইরানে পুলিশ হেফাজতে মাহশা আমিনির মৃত্যুর পর বিক্ষোভ শুরু হয়। ভুলভাবে হিজাব পরার অভিযোগে গত সেপ্টেম্বরে তেহরানের নৈতিকতা পুলিশ তাকে আটক করে। বিভিন্ন সূত্রের বরাত দিয়ে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল জানিয়েছে, তাদের গুম করা হয়, তারপর নির্যাতন করা হয় এবং মিথ্যা স্বীকারোক্তি দিতে বাধ্য করা হয়।

ইরানে পুলিশ হেফাজতে মাহশা আমিনির মৃত্যুর পর বিক্ষোভ শুরু হয়। ভুলভাবে হিজাব পরার অভিযোগে গত সেপ্টেম্বরে তেহরানের নৈতিকতা পুলিশ তাকে আটক করে। বিভিন্ন সূত্রের বরাত দিয়ে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল জানিয়েছে, তাদের গুম করা হয়, তারপর নির্যাতন করা হয় এবং মিথ্যা স্বীকারোক্তি দিতে বাধ্য করা হয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )