1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন

চাঁদপুরে নিখোঁজের ৫ দিন পর শিশুর মাটিচাপা দেওয়া মরদেহ উদ্ধার

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শুক্রবার, ১৯ মে, ২০২৩
  • ১২৮ জন দেখেছেন

চাঁদপুরের ফরিদগঞ্জে নিখোঁজের পাঁচদিন পর নিজ বাড়ির পাশে ঘাসের জমি থেকে আদিল মোহাম্মদ সোহান (৮) নামে এক শিশুর মাটিচাপা দেওয়া মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার সকালে পৌর এলাকার রুদ্রগাঁও তালুকদার বাড়ির পাশের একটি পরিত্যক্ত ঘাসের জমি থেকে মাটিতে পুঁতে রাখা অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।

সরেজমিনে পরিদর্শন করে জানা যায়, গত ১৫ মে সোমবার সোহান প্রতিদিনের মতো বাড়ির সামনে অবস্থিত মসজিদে মাগরিবের নামাজ পড়তে যান। নামাজ শেষে সময় মতো বাড়ি না ফেরায় পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে প্রতিবেশী, স্বজন ও সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করেও না পেয়ে শিশুর বাবা আনোয়ার হোসেন বাদী হয়ে ফরিদগঞ্জ থানায় জিডি করেন।

পরবর্তীতে শুক্রবার সকালে বাড়ির বৃদ্ধা মহিলা রেনু বেগম (৭০) বাড়ির পাশে ডাব পাড়তে গিয়ে দুর্গন্ধ ও মাছির শব্দ শুনে ভয় পান। পরে সোহানের জেঠা মনির হোসেনকে গিয়ে ঘটনা খুলে বলেন।  এ সময় মনির হোসেন ও বাড়ির অন্যান্য লোকজন ঘটনাস্থলে গিয়ে মাটি চাপা অবস্থায় শিশুর লাশ দেখতে পায়। প্রতিবেশীরা পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

সোহানের বাবা আনোয়ার হোসেন বলেন, সোহান প্রতিদিনই বাড়ির সামনে নামাজ পড়তে যেতো। নামাজ পড়ে কিছুক্ষণ পরেই  ফিরে আসতো। কিন্তু শুক্রবার সে ফিরল লাশ হয়ে। সোহানের মা সন্তানের মরদেহ উদ্ধারের সংবাদ পেয়ে চিৎকার দিয়ে কাঁদতে থাকেন। ছেলে হত্যার বিচার দাবি করেন তিনি।

ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মান্নান বলেন, শিশুর মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। তবে কী কারণে শিশুটিকে হত্যা করা হয়েছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )