1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন
শিরোনাম
লক্ষ্মীপুরে একই পরিবারের ৩ জনকে গলা কেটে হত্যা গাইবান্ধা গাইবান্ধায় ৬ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে রেস্টুরেন্টে আগুন আটক ১ জন পাঠ্যবইয়ে থাকছে না ওসমান হাদির বীরত্বগাথা, এই চক্রান্ত কোনো ভাবেই সফল হতে দেবো না: হাদির বোন তিস্তা সেচ প্রকল্পে ১৪০০ কোটি টাকার ‘মহা হরিলুট’: খাতা-কলমে উন্নয়ন, বাস্তবে কৃষকের হাহাকার অনুষ্ঠান থেকে গরিবের ডাক্তারকে পুলিশে ধরিয়ে দিলেন যুবদলের নেতাকর্মীরা সাবেক মেয়রকে ছিনিয়ে নিলেন আ.লীগ নেতাকর্মীরা, পুলিশ বলছে পালিয়ে গেছে তারাগঞ্জে শিশু সানজিদা হত্যা: আটক মুজাহিদের স্বীকারোক্তি আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশ ও প্রবাসবাসীকে শুভেচ্ছা ধানমন্ডিতে জামায়াতের মিছিল শেষে ‘দোসর’ আখ্যা দিয়ে সাংবাদিককে মারধর ময়মনসিংহে ৮ স্থানে আওয়ামী লীগের বিক্ষোভ কর্মসূচি

বাখমুত দ্রুত রুশ বাহিনীর কব্জায় আসার ‘সম্ভাবনা’ নেই : ওয়াগনার প্রধান

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শুক্রবার, ১৯ মে, ২০২৩
  • ৯৪ জন দেখেছেন

ইউক্রেনের পূর্বাঞ্চলীয় বাখমুত আগামী কয়েকদিনের মধ্যে রুশ বাহিনীর কব্জায় আসার কোন ‘সম্ভাবনা’ নেই বলে মন্তব্য করেছেন রাশিয়ার বেসরকারি ভাড়াটে গ্রুপ ওয়াগনার প্রধান ইয়েভজেনি প্রিগোজিন।

শুক্রবার ওয়াগনার বাখমুতের ওপর কয়েক মাস ধরে চালানো হামলার নেতৃত্ব দিয়ে আসছেন। এতে সেখানে রক্তক্ষয়ী যুদ্ধ ছড়িয়ে পড়তে দেখা যায়।

এ নগরীর দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উপ শহরে প্রচণ্ড লড়াই চলছে উল্লেখ করে টেলিগ্রাম বার্তায় প্রিগোজিন লিখেছেন, বাখমুত আগামীকাল বা পরশু রাশিয়ার বাহিনীর নিয়ন্ত্রণে আসার কোন সম্ভাবনা নেই।

তিনি বলেন, ‘বাখমুতের এখন পতন ঘটেনি। নগরটিতে ‘স্যামোলেট’ নামে একটি উপশহর রয়েছে। এটি একটি দুর্ভেদ্য দুর্গ যা বাখমুতের দক্ষিণ-পশ্চিমে অবস্থিত। এটির কঠোর নিরাপত্তা বেষ্টনী রয়েছে। বর্তমানে সেখানে সবচেয়ে কঠিন যুদ্ধ চলছে।’

এর আগে গত মঙ্গলবার ইউক্রেন বলেছে, তাদের বাহিনী বাখমুতের উত্তর ও দক্ষিণ উপকণ্ঠের ২০ কিলোমিটার এলাকার নিয়ন্ত্রণ পুনরুদ্ধার করেছে। তবে তারা আরো বলেছে, রুশ বাহিনী এখনো শহর অভিমুখে অগ্রসর হচ্ছে।

২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন শুরু হওয়ার পর থেকে দনবাস অঞ্চলের এ নগরীর যুদ্ধটি হচ্ছে সবচেয়ে রক্তক্ষয়ী ও দীর্ঘতম।

ওয়াগনার নিয়মিতভাবে রাশিয়ার সেনাবাহিনীকে সহযোগিতা করে থাকে।

সূত্র : এএফফি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )