1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন
শিরোনাম
লক্ষ্মীপুরে একই পরিবারের ৩ জনকে গলা কেটে হত্যা গাইবান্ধা গাইবান্ধায় ৬ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে রেস্টুরেন্টে আগুন আটক ১ জন পাঠ্যবইয়ে থাকছে না ওসমান হাদির বীরত্বগাথা, এই চক্রান্ত কোনো ভাবেই সফল হতে দেবো না: হাদির বোন তিস্তা সেচ প্রকল্পে ১৪০০ কোটি টাকার ‘মহা হরিলুট’: খাতা-কলমে উন্নয়ন, বাস্তবে কৃষকের হাহাকার অনুষ্ঠান থেকে গরিবের ডাক্তারকে পুলিশে ধরিয়ে দিলেন যুবদলের নেতাকর্মীরা সাবেক মেয়রকে ছিনিয়ে নিলেন আ.লীগ নেতাকর্মীরা, পুলিশ বলছে পালিয়ে গেছে তারাগঞ্জে শিশু সানজিদা হত্যা: আটক মুজাহিদের স্বীকারোক্তি আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশ ও প্রবাসবাসীকে শুভেচ্ছা ধানমন্ডিতে জামায়াতের মিছিল শেষে ‘দোসর’ আখ্যা দিয়ে সাংবাদিককে মারধর ময়মনসিংহে ৮ স্থানে আওয়ামী লীগের বিক্ষোভ কর্মসূচি

ঢাবি থেকে ২১ গবেষকের পিএইচডি লাভ

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বৃহস্পতিবার, ১৮ মে, ২০২৩
  • ১৩২ জন দেখেছেন

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) থেকে সম্প্রতি ২১ জন গবেষক পিএইচডি ও ১১ জন এমফিল ডিগ্রি অর্জন করেছেন। বৃহস্পতিবার (১৮ মে) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গত ৩০ এপ্রিল ২০২৩ তারিখে অনুষ্ঠিত সিন্ডিকেটের এক সভায় তাদের এসব ডিগ্রি প্রদান করা হয়। সভায় সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।

পিএইচডি ডিগ্রিপ্রাপ্তরা হলেন, উর্দু বিভাগের অধীনে মুহাম্মদ ইয়াছিন, ইসলামিক স্টাডিজ বিভাগের অধীনে মুহাম্মদ আতিকুর রহমান, মোহা. মেসবাহ উদ্দীন, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধীনে মো. নাসিরুল ইসলাম, প্রাণিবিদ্যা বিভাগের অধীনে মো. আরিফুল আনোয়ার খান, প্রাণিবিদ্যা বিভাগের অধীনে ইয়াসমীন সুলতানা, প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগের অধীনে হুমায়রা রশীদ, উদ্ভিদ বিজ্ঞান বিভাগের অধীনে সানজিদা রহমান মল্লিকা, জেসমিন আক্তার জলি, ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগের অধীনে সেলিনা ফাতেমা বিনতে শহিদ, ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের অধীনে সবুর আহমেদ, ফাতেমা-তুজ-জোহরা, মো. আল-আমীন, আইন বিভাগের অধীনে হাফিজ আহমেদ চৌধুরী, ম্যানেজমেন্ট বিভাগের অধীনে পারুল আখতার, নূরে আক্তার, নাফিজা ইসলাম, ব্যাংকিং এন্ড ইনস্যুরেন্স বিভাগের অধীনে নাঈমাতুল জান্নাত নিপা, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধীনে মোহাম্মদ আলী আজগর চৌধুরী, পরিসংখ্যান গবেষণা ও শিক্ষণ ইনস্টিটিউটের অধীনে শেখ মোহাম্মদ সায়েম ও ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড ভালনারেবিলিটি স্টাডিজ ইনস্টিটিউটের অধীনে মনিশংকর সরকার।

এম.ফিল ডিগ্রিপ্রাপ্তরা হলেন- আরবি বিভাগের অধীনে তাছমিনা আফরোজ, মো. মিজানুর রহমান, ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের অধীনে লায়লা খালেদা রিমি, ইসলামিক স্টাডিজ বিভাগের অধীনে মো. রাশেদুল ইসলাম, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধীনে মোহাম্মদ আবু জাফর, শামীমা আকতার, রসায়ন বিভাগের অধীনে আব্দুল্লাহ নাসির পুলক, ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগের অধীনে রেহনুমা পারভীন নিঝুম, সায়মুন নেছা, এডুকেশনাল এন্ড কাউন্সেলিং সাইকোলজি বিভাগের অধীনে সৈয়দা আমিনা ইফাত এবং বাংলাদেশ ইনস্টিটিউট অব হেলথ সায়েন্সেস-এর অধীনে অমবিকা বানিয়া।

ডি.বি.এ. ডিগ্রি প্রাপ্ত হলেন- ম্যানেজমেন্ট বিভাগের অধীনে এস. এম. রেজাউল আহসান।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )