1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন
শিরোনাম
রাতে ঘরে ঘুমিয়েছিল মাদ্রাসাছাত্র, সকালে ধান ক্ষেতের পাশে মরদেহ যাদের কাছে ধানের শীষে ভোট চেয়েছি, তাদের কাছে মাফ চাই’ পোস্ট দেয়া ছাত্রদল নেতা বহিষ্কার শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন সফল করতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান শাহ ফরিদ আহমেদের ১০০০ টাকার নোট বাতিলের দাবিতে সরকারকে আইনি নোটিশ জ্বালানি নিয়ে পোস্ট করায় পদ হারালেন ছাত্রদল নেতা ব্রাহ্মণবাড়িয়ায় নিখোঁজের দুই দিন পর ঝোপে মিলল ৮ বছরের শিশুর মরদেহ ১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাই জ্বালানি তেলের দাম কমলো বিশ্ববাজারে… বিএনপি সরকারের ৭ মাসে তেলের দাম বাড়ল ৩৫-৪৫ টাকা তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে ফেসবুক পোস্ট, ছাত্রদল নেতাকে শোকজ

‘সন্ত্রাসীদের হাতে দেশের ক্ষমতা তুলে দেওয়া যাবে না’

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বৃহস্পতিবার, ১১ মে, ২০২৩
  • ১২৫ জন দেখেছেন

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ.ফ.ম. বাহাউদ্দিন নাছিম বলেছেন, সন্ত্রাসীদের হাতে ক্ষমতা তুলে দেওয়া যাবে না। তারেক রহমান সন্ত্রাসীদের গডফাদার। সে সিরিজ বোমা হামলা করেছে। একুশে আগস্ট গ্রেনেড হামলা করেছে। তাই কোনো সন্ত্রাসীদের হাতে দেশের ক্ষমতা তুলে দেওয়া যাবে না।

বুধবার (১০ মে) সন্ধ্যা ৬টার দিকে মাদারীপুর সদর উপজেলার কালিকাপুর ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত উন্নয়ন, অগ্রগতি ও সাম্প্রদায়িকতামুক্ত স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বাহাউদ্দিন নাছিম বলেন, তারেক রহমান বিদেশে আরাম-আয়েশের জীবনযাপন করে আর ভার্চ্যুয়ালি বক্তব্য দিয়ে শেখ হাসিনার সরকারকে উৎখাত করার মিথ্যাচার করে। তারেক রহমান দুর্নীতিবাজ, সন্ত্রাসী। সন্ত্রাসীদের জায়গা দিয়ে আর যাই হোক বাংলাদেশের মানুষের মনজয় করা যাবে না। তারেক রহমান মনোনয়ন বাণিজ্য করে বিএনপিকে আজ জনগণ থেকে বিচ্ছিন্ন করে ফেলেছে। তাই বিএনপিকে এখন আর মানুষ চায় না।

তিনি আরও বলেন, আগামীতে জনগণ চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারো ভোট দিয়ে ক্ষমতায় আনবে।

কালিকাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ওমর ফারুক মোড়লের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি শাহাবুদ্দিন আহমেদ মোল্লা, সাধারণ সম্পাদক কাজল কৃষ্ণ দে, যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌরমেয়র খালিদ হোসেন ইয়াদসহ অন্যরা।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )