1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন মৃত শিক্ষকের বেতন ২০ বছর ধরে তুলে আলোচনায় জামায়াত নেতা তরুণীর ঘরে আপত্তিকর অবস্থায় আটক ইসলামী ছাত্র আন্দোলন নেতা, সমাধান বিয়েতে এবার হল সংসদ এজিএসের রুমে সমকামিতার অভিযোগ

প্রশিক্ষণ থেকে ফেরার সময় দুই মার্কিন হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৩ সেনা

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শুক্রবার, ২৮ এপ্রিল, ২০২৩
  • ১১৭ জন দেখেছেন

যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যে প্রশিক্ষণ শেষে ফেরার সময় সংঘর্ষে দুটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় নিহত হয়েছেন তিন সেনা। আহত হয়েছেন আরও এক সেনা।সিএনএনের খবরে বলা হয়েছে , আলাস্কার হেলির কাছে দুর্ঘটনাটি ঘটে। ঘটনাস্থলে দুই সেনা নিহত হয়। আরেকজন উদ্ধার করে ফেয়ারব্যাঙ্কসের হাসপাতালে নেওয়ার সময় মারা যান। যিনি আহত হয়েছেন তার চিকিৎসা চলছে হাসপাতালে।

তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় প্রকাশ করেনি কর্তৃপক্ষ।

আলাস্কার মার্কিন সেনাবাহিনীর মুখপাত্র জন পেনেল বৃহস্পতিবার  বলেন, বিধ্বস্তের সময় দুটি ‘এএইচ’ হেলিকপ্টারেই দুইজন করে সেনা ছিলেন।

এয়ারবর্ন ডিভিশনের মেজর জেনারেল ব্রায়ান আইফ্লার বিবৃতিতে বলেন, নিহত সেনাদের পরিবার, সহকর্মী এবং বিভাগের জন্য এক অভাবনীয় ক্ষতি। পরিবার, বন্ধু-বান্ধবের প্রতি সমবেদনা জানাচ্ছি।

এখনও বিধ্বস্তের কারণ জানা না গেলেও তদন্ত শুরুর কথা জানিয়েছে সেনাবাহিনী। এ বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হবে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। চলতি বছরে আলাস্কায় এ নিয়েদ্বিতীয়বার সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হলো। ইউএসএ টুডে

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )