1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন
শিরোনাম
লক্ষ্মীপুরে একই পরিবারের ৩ জনকে গলা কেটে হত্যা গাইবান্ধা গাইবান্ধায় ৬ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে রেস্টুরেন্টে আগুন আটক ১ জন পাঠ্যবইয়ে থাকছে না ওসমান হাদির বীরত্বগাথা, এই চক্রান্ত কোনো ভাবেই সফল হতে দেবো না: হাদির বোন তিস্তা সেচ প্রকল্পে ১৪০০ কোটি টাকার ‘মহা হরিলুট’: খাতা-কলমে উন্নয়ন, বাস্তবে কৃষকের হাহাকার অনুষ্ঠান থেকে গরিবের ডাক্তারকে পুলিশে ধরিয়ে দিলেন যুবদলের নেতাকর্মীরা সাবেক মেয়রকে ছিনিয়ে নিলেন আ.লীগ নেতাকর্মীরা, পুলিশ বলছে পালিয়ে গেছে তারাগঞ্জে শিশু সানজিদা হত্যা: আটক মুজাহিদের স্বীকারোক্তি আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশ ও প্রবাসবাসীকে শুভেচ্ছা ধানমন্ডিতে জামায়াতের মিছিল শেষে ‘দোসর’ আখ্যা দিয়ে সাংবাদিককে মারধর ময়মনসিংহে ৮ স্থানে আওয়ামী লীগের বিক্ষোভ কর্মসূচি

কাবুল বিমানবন্দরে বোমা হামলার নেপথ্য নেতা নিহত

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বুধবার, ২৬ এপ্রিল, ২০২৩
  • ১২৬ জন দেখেছেন

আফগানিস্তানের কাবুল বিমানবন্দরে ২০২১ সালের বোমা হামলার জন্য দায়ী বলে সন্দেহভাজন আইএস নেতা তালেবানের হাতে নিহত হয়েছেন বলে দাবি করেছেন মার্কিন কর্মকর্তারা। তবে তারা ইসলামিক স্টেটের মাস্টারমাইন্ড অভিহিত ওই ব্যক্তির নাম প্রকাশ করেননি।

মার্কিন কর্মকর্তারা বিবিসির ইউএস নিউজ পার্টনার সিবিএসকে বলেন, ইসলামিক স্টেটের ওই নেতা কয়েক সপ্তাহ আগে মারা গেছেন। তার মৃত্যুর তথ্য নিশ্চিত করতে সময় লেগেছে।

গোয়েন্দা তথ্য এবং সরেজমিন পর্যবেক্ষণের মাধ্যমে মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে বলে জানিয়েছেন মার্কিন কর্মকর্তারা। হামলার জন্য ওই ব্যক্তি দায়ী বলে তারা কীভাবে জানতে পেরেছিল সে সম্পর্কে বিস্তারিত জানাননি।

সোমবার যুক্তরাষ্ট্র আইএস নেতার মৃত্যুর বিষয়ে নিহত মার্কিন সেনাদের পরিবারকে জানাতে শুরু করে।

উল্লেখ্য, ২০২১ সালের আগস্টে তালেবান-নিয়ন্ত্রিত আফগানিস্তান ছেড়ে যেতে কাবুলে বিমানবন্দরে ভিড় করেছিলেন হাজার হাজার মানুষ। সে সময় সেখানে বোমা হামলায় ১৭০ জন বেসামরিক নাগরিক এবং ১৩ জন মার্কিন সেনা নিহত হয়েছিলেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )