1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
আব্দুল কাইয়ূমকে গ্রেপ্তারের প্রতিবাদে আওয়ামী লীগ নেতাদের নিন্দা, নিঃশর্ত মুক্তির দাবি তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন

প্রথম দিনে পদ্মা সেতু দিয়ে ৬ হাজার মোটরসাইকেল পারাপার, বাঁধভাঙা উচ্ছ্বাস

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বৃহস্পতিবার, ২০ এপ্রিল, ২০২৩
  • ১১৭ জন দেখেছেন

দীর্ঘ প্রায় সাড়ে ৯ মাস বন্ধ থাকার পর প্রধানমন্ত্রীর নির্দেশনায় আবারও স্বপ্নের পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল শুরু হয়েছে। বৃহস্পতিবার সকাল ৬টা থেকে লৌহজংয়ের মাওয়া টোল প্লাজা থেকে শুরু হয় সেতুতে মোটরসাইকেল ওঠার প্রক্রিয়া। পদ্মা সেতু উত্তর থানা মোড় থেকে সারিবদ্ধভাবে টোলপ্লাজায় পৌঁছে নির্ধারিত টোল দিয়ে সেতুতে উঠতে পারছে মোটরসাইকেল আরোহীরা।

মোটরসাইকেল চলাচলের নির্ধারিত লেনসহ মাওয়া টোল প্লাজার ২টি বুথ দিয়ে আদায় করা হচ্ছে টোল। সকাল ৬টা থেকে বিকাল ৪টায় রিপোর্ট লেখা পর্যন্ত প্রায় ছয় হাজার মোটরসাইকেল পদ্মা সেতু পাড়ি দিয়ে তাদের গন্তব্যে ছুটে গেছে। এতে করে বাইকারদের মাঝে বাঁধভাঙ্গা উচ্ছ্বাস দেখা গেছে।

অপরদিকে, পবিত্র ঈদুল ফিতরকে কেন্দ্র করে সেতু পারাপারের মাওয়া টোল প্লাজা অভিমুখের সড়ক জুড়ে রয়েছে হাজারো মোটরসাইকেলের উপস্থিতি। অনেকে গভীর রাত থেকে সেতুতে পারাপারের জন্য মোটরসাইকের নিয়ে টোলপ্লাজার অভিমুখের সড়কে অবস্থান নেয় মোটরসাইকেল আরোহীরা। দীর্ঘদিন পর সেতুতে চলাচল শুরু হওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করছে তারা। একে অপরকে নিয়ম মানা বিষয়ে উৎসাহ প্রদানের চিত্র দেখা যায়।

সেতু সংশ্লিষ্টরা জানান, সকাল থেকে ১টি বুথ দিয়ে টোল আদায়ের পরিকল্পনা থাকলেও বেলা বাড়ার সাথে সাথে মোটর সাইকেলের চাপ বৃদ্ধি পায়। তাই অতিরিক্ত চাপ থাকায় ২টি বুথ দিয়ে আদায় করা হচ্ছে টোল। প্রতি মিনিটে টোল প্রদান করতে পারছে ২০-২৫টি মোটরসাইকেলে। সকাল ৬টা থেকে ৭টা পর্যন্ত প্রথম এক ঘণ্টায় ১ হাজার ৫৩৭টি মোটরসাইকেল সেতু পাড়ি দিয়েছে।

আইন-শৃঙ্খলা রক্ষায় টোলপ্লাজায় পুলিশ, ম্যাজিস্ট্রেটসহ আইন-শৃঙ্খলা বাহিনী কাজ করছে। এখন পর্যন্ত কোন বিশৃঙ্খলার চিত্র দেখা যায়নি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )