বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত শিক্ষার্থী আব্দুল্লাহ আল তাহিরের (২৮) লাশ দাফনের ৫১ দিন পর উত্তোলন করা হয়েছে। রবিবার দুপুরে নগরীর শালবন মিস্ত্রীপাড়া কবরস্থান থেকে লাশ উত্তোলন করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে আদালতের নির্দেশে এই লাশ উত্তোলন করা হয়েছে। মরদেহ উত্তোলনের
চলতি মাসের প্রথম ৭ দিনে দেশে এসেছে ৫৮ কোটি ৪৫ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স। এই হিসাবে প্রতিদিন গড়ে দেশে এসেছে ৮ কোটি ৩৫ লাখ ডলার রেমিট্যান্স। রবিবার বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। এতে বলা হয়, চলতি সেপ্টেম্বর মাসের প্রথম ৭ দিনে দেশে এসেছে ৫৮ কোটি ৪৫
বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর বলেছেন, আমরা আশা করি না কোন ব্যাংক দেউলিয়া হোক, তবে কমপক্ষে ১০ টা ব্যাংক দেউলিয়া হওয়ার মত খারাপ অবস্থায় চলে গেছে। সরকার তাদের বাঁচানোর চেষ্টা করছে। রবিবার বাংলাদেশ ব্যাংকে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান গভর্নর। তিনি বলেন, বাংলাদেশ ব্যাংক থেকে কোনো প্রতিষ্ঠানের হিসাব
ছাত্র-জনতার আগস্ট বিপ্লবকে অর্থবহ ও ফলপ্রসূ করতে পরিবার, সমাজ ও রাষ্ট্রের সকল পর্যায়ে ন্যায়-ইনসাফ তথা জাস্টিস প্রতিষ্ঠায় রুকনসহ সকল স্তরের জনশক্তিকে ঐক্যবদ্ধ হয়ে একনিষ্ঠভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মুহাম্মদ সেলিম উদ্দিন। গতকাল শনিবার রাত ৯টায় রাজধানীর মেরুল বাড্ডার
শিক্ষক কর্মচারী ঐক্য জোটের চেয়ারম্যান অধ্যক্ষ মোঃ সেলিম ভূঁইয়া স্যারের আগামী ২৩ শে সেপ্টেম্বর সোমবার রংপুর জেলায় আগমন, পীরগঞ্জে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত ও রংপুর নগরীতে শিক্ষক সমাবেশ সফল করার গতকাল শনিবার রংপুর উচ্চ বিদ্যালয় হলরুমে এক প্রস্তুুতি সভা অনুষ্ঠিত হয়। শিক্ষক কর্মচারি ঐক্যজোট রংপুর জেলা ও মহানগর শাখার
রংপুর সিটি কর্পোরেশনের (রসিক) ছয় কাউন্সিলরের অনুপস্থিতিতে কোনো জনসেবা কার্যক্রম ব্যাহত হচ্ছে না। অনুপস্থিত থাকা সাধারণ ওয়ার্ড কাউন্সিলরদের স্থলে সংরক্ষিত ওয়ার্ড (নারী) কাউন্সিলররা দায়িত্ব পালন করছেন। একই সঙ্গে জনসেবা কার্যক্রমসহ সিটি কর্পোরেশনের উন্নয়নমূলক কর্মকাণ্ড তদারকি করছেন প্রশাসকের দায়িত্বপ্রাপ্ত রংপুর বিভাগীয় কমিশনার। তাঁকে প্যানেল মেয়রসহ অন্যান্য কাউন্সিলর ও সিটির কর্মকর্তা-কর্মচারীরা সর্বাত্মক
ছাত্র-জনতার সঙ্গে মতবিনিময় করতে রোববার (০৮ সেপ্টেম্বর) চট্টগ্রাম যাবেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ এবং মুন্সিগঞ্জ যাবেন সারজিস আলম। শনিবার (০৭ সেপ্টেম্বর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসে তারা এ তথ্য জানান। ফেসবুকে হাসনাত আবদুল্লাহ জানান, প্রিয় চট্টগ্রামবাসী! আগামীকাল (রোববার) ৮ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিভাগীয়
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে অ্যাডভোকেট তাজুল ইসলামকে। শনিবার (৭ সেপ্টেম্বর) রাতে আইন মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক প্রজ্ঞাপনে এমন তথ্য জানানো হয়। তাজুল ইসলাম ছাড়াও ট্রাইব্যুনালে আরও চার আইনজীবীকে প্রসিকিউটর পদে নিয়োগ দেওয়া হয়েছে। তারা হলেন- মিজানুল ইসলাম, গাজী মোনাওয়ার হোসাইন তামিম, বিএম সুলতান মাহমুদ, আব্দুল্লাহ
নতুন কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এ কর্মসূচির বিষয়টি জানিয়েছেন অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ। শনিবার (৭ সেপ্টেম্বর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসে তিনি এ তথ্য জানান। হাসনাত আবদুল্লাহ লিখেছেন, প্রিয় চট্টগ্রামবাসী! আগামীকাল (রোববার) ৮ আগস্ট থেকে শুরু হচ্ছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিভাগীয় ও জেলা পর্যায়ের সফর। এ সফরের
নরসিংদীতে সেনাবাহিনীর পৃথক অভিযানে জেলা কারাগার থেকে লুট হওয়া একটি শটগান, চায়নিজ রাইফেলের ২টি ম্যাগাজিন ও একটি চায়নিজ রাইফেলের ট্রিগার ম্যাকানিজম উদ্ধার করা হয়েছে। নরসিংদী সেনা ক্যাম্পের (২৮ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট) ক্যাপ্টেন রকিব ও লেফটেন্যান্ট সাদমানের নেতৃত্বে পলাশ উপজেলার ঘোড়াশাল টেঙ্গরপাড়া এবং নরসিংদী শহরের ঘোড়াদিয়া ও চিনিশপুর এলাকায় পৃথক অভিযানে এসব
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে ৯৫ জন মারা গেলেন। আর গত ২৪ ঘণ্টায় সারা দেশে ৪০৩ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর মোট ১৫ হাজার ২০৭ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হলেন। এর মধ্যে ৬১.৩ শতাংশ পুরুষ ও