ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে নিখোঁজের দুই দিন পর পুকুরপাড়ের ঝোপ থেকে এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার বেলা সাড়ে তিনটার দিকে উপজেলার একটি গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত শিশুটি (৭) গ্রামের মাদ্রাসায় পড়ত। দুই বোনের মধ্যে সে বড়। তার বাবা ঢাকায় বেকারিতে কাজ করেন। মায়ের সঙ্গে দুই মেয়ে
টাঙ্গাইলের বাসাইলে ১০ কোটি ৯ লাখ ৯২ হাজার টাকা ব্যয়ে নির্মিত সেতুতে রাতের আঁধারে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাইয়ের অভিযোগ উঠেছে ঠিকাদার প্রতিষ্ঠানের বিরুদ্ধে। সেতু রডের বদলে বাঁশ দিয়ে ঢালাইয়ের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে সমালোচনার ঝড় সৃষ্টি হয়েছে। এঘটনায় সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে সরেজমিনে পরিদর্শন করে সত্যতা
চাঁদপুরের শাহরাস্তিতে এক প্রবাসীর স্ত্রীকে নিয়ে পালানোর অভিযোগ উঠেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শাহরাস্তি পৌর আহ্বায়ক শেখ রহমত উল্লাহর বিরুদ্ধে। এ ঘটনায় শাহরাস্তি মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ওই নারীর শ্বশুর হারুনুর রশিদ। অভিযোগ পাওয়ার পর বিষয়টি তদন্ত শুরু করেছে পুলিশ। অভিযোগ সূত্রে জানা যায়, শনিবার (১৯ সেপ্টেম্বর) রাতে
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র সন্তান ইশায়াত শাহরিয়ার অপ্রতিমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে জানাজা হয়। জানাজায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ সর্বস্তরের ও বিভিন্ন শ্রেণি-পেশার বিপুল সংখ্যক মানুষ অংশ নেন। অপ্রতীমকে শেষ বিদায় জানাতে সকাল থেকেই বিশ্ববিদ্যালয়
সিরাজগঞ্জে কর্মসূচি শেষে দলীয় কার্যালয়ে হঠাৎ অসুস্থ হয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে দুলাল হোসেন (৬০) নামে বাংলাদেশ জামায়াতে ইসলামীর এক নেতার মৃত্যু হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে শহরের মুজিব সড়কের আভিসিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত দুলাল হোসেন সদর উপজেলার খোকশাবাড়ী ইউনিয়নের গুনেরগাঁতী গ্রামের বাসিন্দা এবং ইউনিয়নটির
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক নাহিদা বেগমের একমাত্র ছেলে ইশায়াত শাহরিয়ার ওরফে অপ্রতীমকে (১৩) হারিয়ে শোকে ভেঙে পড়েছে পরিবার। শুক্রবার মায়ের আইফোন নিয়ে বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হয় সপ্তম শ্রেণির এই শিক্ষার্থী। এক দিন পর শনিবার দুপুরে বিশ্ববিদ্যালয়সংলগ্ন লালমাই পাহাড়ের সানন্দা এলাকার জঙ্গল থেকে তার মরদেহ উদ্ধার
নেত্রকোনার বারহাট্টা উপজেলায় আমন মৌসুমে ধান রোপণের কাজ শেষের দিকে। এরই মধ্যে সারের সংকট ও অতিরিক্ত দামে সার বিক্রির অভিযোগে ভোগান্তিতে পড়েছেন কৃষকরা। প্রয়োজন অনুযায়ী সার না পাওয়ায় অনেক কৃষককে বাড়তি দামে সার কিনতে হচ্ছে বলে অভিযোগ উঠেছে। কৃষকদের অভিযোগ, সরকারি নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিশেষ করে ডিএপি সার
বিশেষ চাহিদাসম্পন্ন সন্তান থাকলে সরকারি চাকরিজীবীরা মাসে তিন হাজার টাকা করে ভাতা পাবেন। একজন সরকারি চাকরিজীবী সর্বোচ্চ দুই সন্তানের জন্য এই সুবিধা পাবেন। এর বেশি থাকলে পাবেন না। কোনো সরকারি চাকরিজীবীর দুই সন্তান বিশেষ চাহিদাসম্পন্ন হলে তিনি মাসে ছয় হাজার টাকা ভাতা পাবেন। এই সুবিধা এবারই প্রথম দেওয়া হচ্ছে। বিশেষ
পাবনা সদর উপজেলায় ১০ বছরের এক ছাত্রীকে ধর্ষণের পর হত্যা মামলার প্রধান আসামির বাড়ি ভাঙচুর করে আগুন দিয়ে একদল লোক। শুক্রবার জুমার নামাজের পর থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত আসামির বহুতল ভবনটি গুঁড়িয়ে দেওয়া হয়। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। পাবনা সদর থানার ওসি তরিকুল ইসলাম বলেন, ঘটনাস্থলে আগে থেকেই
শাকিল খান, তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি: রংপুরের তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নের জলুবর এলাকা থেকে ১৪ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রী নিখোঁজ হয়েছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে স্থানীয় একটি হাফেজিয়া মাদ্রাসার এক শিক্ষকের বিরুদ্ধে মেয়েটিকে নিয়ে যাওয়ার অভিযোগ করা হয়েছে। পরিবারের অভিযোগ, মুকুলের বাজার এলাকার একটি হাফেজিয়া মাদ্রাসার ওই শিক্ষক মেয়েটির বাড়িতে
শাকিল খান, তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি: রংপুরের তারাগঞ্জে মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে নীলফামারীর কচুকাটা ফুটবল একাডেমিকে ২-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে সৈয়দপুর ফুটবল একাডেমি। শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেলে তারাগঞ্জ সরকারি ডিগ্রি কলেজ মাঠে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচ ঘিরে দর্শকদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ উদ্দীপনা। ম্যাচের শুরু থেকেই দুই